মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

ইজাড়াদারের খাজনা না দিয়ে মামলা দিয়ে হয়রানি! বাজার জুড়ে থমথমে অবস্থা

  • আপডেট সময় সোমবার, ১৫ জুলাই, ২০২৪, ৭.২৫ পিএম
  • ১৯১ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ- বাজার ইজাড়াদারদের নির্ধারিত খাজনা না দিয়ে উল্টো খাজনা আদায়কারীকে দোকান ঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ এনে আদালতে মামলা হয়রানি করছে আমিন উল্লাহ নামের এক ব্যক্তি। শুধু তাই নয় আমিন উল্লাহ কয়েক মাস ধরে বাজারের নির্ধারিত খাজনা না দিয়ে খাজনা আদায়কারীকে হুমকি ধামকি দেয়।

ঘটনা কি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ বাজারের।

স্থানীয় ওয়ার্ড যুবলীগ নেতা আবুল কাশেম বাজারের ইজাড়াদার না হলেও মামলায় তাকে সাব ইজাড়াদার বানিয়ে তাকেসহ মোট পাঁচজনকে আসামি করা হয়। তবে ইজাড়াদার শাহ আলম বেপারীকে এ মামলায় আসামি করা হয়নি। মিথ্যা তঞ্চক মামলার খবরে পুরো বাজারে চলছে হাসাহাসি। বাদী আমিন উল্লাহকে নিয়ে অনেকে ট্রল করতেও শোনা যায়। বাজার জুড়ে চলছে থমথমে অবস্থা।

মূলত মুদি দোকানদার আমিন উল্লা কয়েক মাস খাজনা আটকে দেয়। খাজনা আদায়কারী আবুল কাশেম খাজনার জন্য গেলে আমিন উল্লাহ খাজনা না দিয়ে তর্কে জড়িয়ে যায়। তাদের চিল্লাচিল্লির এক পর্যায়ে হাটুরে মানুষেরা জড়ো হয়ে পরিবেশ শান্ত করে। এদিকে আমিন উল্লা প্ররোচনায় পড়ে শরীফ, আবুল কালাম, আরিফ ও কামালসহ মোট পাঁচজনকে বিবাদী করে আদালতে মামলা দেয়।

যুবলীগ নেতা আবুল কাশেম বলেন-আমি খাজনার জন্য গেলে আমিন উল্লাহ বলে ‘কিসের খাজনা! আমি খাজনা দিব না। না দিলে কোনো শালাই খাজনা নিতে পারবেনা’ বলে চিৎকার করতে থাকেন।

আমিন উল্লাহর সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস বলেন-‘আমি বিষয়টা শুনেছি , তদন্ত চলছে, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com