সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

পাওনা টাকা চাইতে গিয়ে মা ও ছেলে গুরুতর আহত

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪, ৮.৩৭ পিএম
  • ১৭৭ বার পড়া হয়েছে

মল্লিক জামাল স্টাফ রিপোর্টার:-বরগুনার তালতলী উপজেলার লাউপাড়াতে পাওনা টাকা চাইতে গিয়ে মোঃ জাহিদুল বিশ্বাস(২৫) ও তার মা জাহেদা (৪৮ ) বেগমকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২ জুলাই) বিকেল ৫ টার দিকে উপজেলার লাউপারা বাজারে বসে এ ঘটনা ঘটে।

তাদের অভিযোগ লাউপাড়া বাজারে বসে জাহিদুল, সোহাগ আকনের (৩৫) কাছে পাওনা টাকা চাইতে গেলে জাহিদুল বিশ্বাসকে চর থাপ্পর ও এলোপাতাড়ি ঘুসি মারে। পরে বাবা মন্টু বিশ্বাস ও মা জাহেদা বেগম এসে জিজ্ঞেস করলে তাদেরকেও এলোপাথারি ভাবে মারতে থাকে। এক পর্যায়ে বিদেশি টর্চ লাইট দিয়ে জাহিদুল বিশ্বাসের মাথায় সজোরে আঘাত করে এতে তার মাথা ফেটে যায়। এসময় তারমাও গুরুতর আহত হয়। একপর্যায়ে স্বজনরা তাদেরকে উদ্ধার করে তালতলী স্বাস্থ্যসেবা কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার মাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে এবং জাহিদুলকে ভর্তি প্রদান করে।

তবে এ বিষয়ে অভিযুক্ত সোহাগ জানান, জাহিদুল বিশ্বাসদের হাতেই আমি আহত হয়ে আমতলী হাসপাতালে ভর্তি আছি। পাওনা টাকার বিষয়ে আমি উল্টো জাহিদুল বিশ্বাসের কাছে টাকা পাই।

এ বিষয়ে জাহিদুলের মা বলেন, আমার ছেলের উপর হামলা হয়েছে শুনে ঘটনাস্থলে গেলে আমাদের ওপরও চড়াও হয়ে হামলা চালায় এতে আমি এবং আমার স্বামী গুরুতর আহত হয়ে তালতলী সরকারি হাসপাতালে ভর্তি হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি আসি আমার ছেলে জাহিদুল এখনো হসপিটালে ভর্তি আছে।

তালতলী থানা অফিসার ইনচার্জ মোঃ শহীদুল ইসলাম খান (মিলন) বলেন, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com