সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

বরগুনায় সন্তানের লাশ নিয়ে বাড়ি ফেরার পথে মা নিজেই লাশ 

  • আপডেট সময় সোমবার, ১ জুলাই, ২০২৪, ৯.৪২ পিএম
  • ১৯৮ বার পড়া হয়েছে

মল্লিক জামাল স্টাফ রিপোর্টার:-বরগুনায় সন্তানের লাশ নিয়ে বাড়ি ফেরা হলো না অভাগা মা মাকসুদা বেগমের। পথের মধ্যে সড়ক দুর্ঘটনায় মা নিজেই লাশ হলেন। বরগুনার  আমতলী পটুয়াখালী মহাসড়কে লাশবাহী এম্বুলেন্স মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১ জন।

রবিবার (৩০ জুন) সকাল ৬ টার দিকে মহাসড়কের ডাক্তার বাড়ি নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বরিশাল থেকে একটি লাশবাহী এম্বুলেন্স যোগে সন্তানের লাশ নিয়ে বাড়ি উদ্দেশ্যে কলাপাড়া ধানখালী যাচ্ছিলেন মা মাকসুদা বেগম। বরগুনার আমতলী মহাসড়কের ডাক্তার বাড়ি নামক স্থানে রেন্টেকারের একটি মোটরসাইকেলের সাথে  মুখোমুখি সংঘর্ষ হয় লাশবাহী অ্যাম্বুলেন্সটির। এতে মাকসুদা বেগম (৫৫) ও রেন্টেকার চালক রুবেল সিকদার (৩৫) ঘটনাস্থলে মারাত্মক আহত হয়ে মারা যায়। রেন্টেকারারে যাত্রী গুরুতর আহত হলে তাকে স্থানীয়রা উদ্ধার করে আমতলী স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়।

এ ব্যাপারে আমতলী থানার অফিসার ইনচার্জ কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, আমতলী ডাক্তার বাড়ি নামক স্থানে সড়ক দুর্ঘটনার তথ্য পেয়ে ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে । এতে দুজন নিহত হয়েছে আর একজন গুরুতর আহত হয়েছে। তাকে আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com