সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

ফরিদপুরের বিভিন্ন আবাসিক হোটেল থেকে ২০ নারী-পুরুষ আটক

  • আপডেট সময় রবিবার, ২৩ জুন, ২০২৪, ৫.৫৯ এএম
  • ১৮২ বার পড়া হয়েছে

মাহমুদুর রহমান(তুরান),ফরিদপুর জেলা প্রতিনিধি:- অসামাজিক কাজের সাথে জড়িত ফরিদপুর শহরের বিভিন্ন আবাসিক হোটেল থেকে ২০ নারী-পুরুষকে আটক করেছে কোতয়ালী পুলিশ। এদের মধ্যে ৫ জন নারী ও ১৫ জন পুরুষ রয়েছে। এই অপরাধের সাথে জড়িত হোটেল মালিক কর্র্মচারীদের বিরুদ্ধে মানব পাচার আইনে মামলা হবে জানান পুলিশ।

শনিবার বিকেলে শহরের হাজী শরিয়াতুল্লাহ বাজার সংলগ্ন হোটেল গুলশান ও খড়িপট্টিতে অবস্থিত পাঁচটি হোটেলে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
কোতয়ালী থানার অফিসার ইন-চার্জ(ওসি) মো: হাসানুজ্জামান জানান, ফরিদপুর শহরের বিভিন্ন আবাসিক হোটেল, বডিং এ অসামাজিক কার্যকলাপ পরিচালিত হয়ে থাকে। এমন অভিযোগের ভিত্তিতে তার নের্তৃত্বে হোটেল গুলোতে আজ দুপুর থেকে বিকেল পর্যন্ত অভিযান চালানো হয়। এসময় হোটেল গুলশান, হোটেল নুর আবাসিক, সকাল-সন্ধ্যা আসাবিক, ভাই-ভাই হোটেল, নিরব বোডিং থেকে ৫জন নারী ও ১৫ জন পুরুষকে আটক করে থানায় আনা হয়। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। এছাড়া হোটেল মালিক ও কর্মচারীদের বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা দায়ের করা হবে।
সামাজিক অবক্ষয় রোধে এধরনে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com