সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

রায়পুরে অপহৃত কিশোরী উদ্ধার, গ্রেফতার ২

  • আপডেট সময় শনিবার, ২২ জুন, ২০২৪, ২.০৯ পিএম
  • ১৭৫ বার পড়া হয়েছে

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ- লক্ষ্মীপুরের রায়পুরে ১৮ দিন পর অপহৃত কিশোরীকে উদ্ধার করেছে থানা পুলিশ। এ সময় অপহরণ মামলায় দুজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে কিশোরী ও আসামিদের সদর উপজেলার চররুহিতা গ্রাম থেকে উদ্ধার ও আটক করা হয়।

শুক্রবার দুপুরে কিশোরীকে ও দুই আসামিকে আদালতে হাজির করলে বিচারক কিশোরীকে অভিভাবকের জিম্মায় দেন এবং দুই আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আটক ব্যক্তিরা হলেন, লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের চরলামছি গ্রামের তফিকুল হায়দার দীপন ও একই এলাকার জহির উদ্দিন।

উল্লেখ, ৪ জুন পৌরসভার একটি এলাকা থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে অজ্ঞাত স্থানে তুলে নিয়ে যায় দুই আসামি। অনেক খোঁজাখুঁজির পর কিশোরীকে না পেয়ে তার বাবা ২০ জুন বাদী হয়ে ছয়জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে রায়পুর থানায় মামলা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com