সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঈদুল ফিতরে কাউন্সিলর প্রার্থীর বাসায় সৌজন্য সাক্ষাৎ; সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা ময়মনসিংহের গৌরীপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন দুই হত্যা মামলার পলাতক আসামি রাঙ্গুনিয়ায় গ্রেফতার চন্দনাইশে ছুরিকাঘাতে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরার অর্থায়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কোথাও বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সেতুমন্ত্রী সদরঘাটে ২লঞ্চের সংঘর্ষে তদন্তে ৬ সদস্যের কমিটি ঈদযাত্রা ঘিরে ভাড়া নৈরাজ্য ঠেকাতে অভিযানে জরিমানা জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ভারতে তামিলনাড়ু রাজ্যে বিষাক্ত মদ পানে ৩৪ জনের মৃত্যু

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪, ৫.৫৫ পিএম
  • ১১৭ বার পড়া হয়েছে

ভারতে বিষাক্ত অ্যালকোহল পানে কমপক্ষে ৩৪ জনের মৃত্যু হয়েছে এবং ১শ’ জনেরও বেশি লোককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তামিলনাড়ু রাজ্যের কর্মকর্তারা বৃহস্পতিবার সাংবাদিকদের এ কথা জানান।

মুখ্যমন্ত্রী এম. কে. স্টালিন বলেছেন, স্থানীয়ভাবে তৈরি অ্যারাক পানীয়ের মারাত্মক মিশ্রণে বিষাক্ত মিথানল মেশানো হয়েছিল।

তিনি আরও বলেছেন, বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই ধরনের অপরাধকে ‘সমাজকে ধ্বংস করে দেয় এবং কঠোর হস্তে দমন করা হবে’।

ব্যাকস্ট্রিট ডিস্টিলারিতে তৈরি সস্তা অ্যালকোহল থেকে ভারতে প্রতি বছর শত শত মানুষ মারা যায়।

ক্ষমতা বাড়ানোর জন্য মদে প্রায়শই মিথানল মেশানো হয় যা অন্ধত্ব, লিভারের ক্ষতি এবং মৃত্যুর কারণ হতে পারে।

ভারতীয় গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে রাজ্যের কাল্লাকুরিচি জেলার শীর্ষ সরকারি কর্মকর্তা এমএস প্রশান্তের মতে তামিলনাড়ুতে ১শ’ জনেরও বেশি লোককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজ্যের গভর্নর আরএন রবি ৩৪ জনের মৃত্যুতে ‘গভীরভাবে মর্মাহত’ হয়েছেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে তিনি লিখেছেন, ‘আরও অনেক অসুস্থ ব্যক্তি জীবনের সাথে লড়াই করছেন।’ তাদের অনেকের জীবন শঙ্কামুক্ত নয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com