বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ক্রিকেট কূটনীতিতে বাংলাদেশের ‘ওয়ান-ওয়ে’ টিকেট ক্রিকেট কূটনীতিতে বাংলাদেশের ‘ওয়ান-ওয়ে’ টিকেট ময়মনসিংহের গৌরীপুরে নির্বাচন ও গণভোট নিয়ে সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহ কর্মকর্তার মতবিনিময় সভা অনুষ্ঠিত নারীদের সম্মান না দিলে ডা.শফিকুর পালাতে হেলিকপ্টারও পাবে না –এস এম জাহাঙ্গীর তালতলীতে মাদক ব্যবসায়ীকে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত বিএনপিকে অস্তিত্বহীন করতে চেয়ে হাসিনা নিজেই অস্তিত্বহীন হয়ে গেছে -এস এম জাহাঙ্গীর ঠাকুরগায়ের পীরগঞ্জে মছলন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অনিয়ম দুই শ্রেণীতে ২ জন ছাত্র শিক্ষক ৫ জন পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত ফেব্রুয়ারি মাসেও গ্যাসের দাম বাড়লো রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২অভিযান চালিয়ে ২১ জন গ্রেপ্তার

ফরিদপুরে মাইক্রোবাস-নসিমন সংঘর্ষে নিহত ১

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪, ৫.২১ পিএম
  • ১২৪ বার পড়া হয়েছে

মাহমুদুর রহমান(তুরান) ফরিদপুরঃ  জেলার মধুখালীতে মাইক্রোবাস ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের এক যাত্রী নিহত হয়েছেন।
 নিহত নাজিমউদ্দিন (৫০) ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার মনোহরপুর গ্রামের বাসিন্দা।
মঙ্গলবার (১৮ জুন) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কে রাজধরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
করিমপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. কাওছার আহম্মেদ জানান, ঝিনাইদহগামী একটি মাইক্রোবাস ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার রাজধরপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মধুখালীগামী একটি নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
তিনি আরও জানান, ঘটনাস্থলেই মাইক্রোবাসের যাত্রী নিজামউদ্দিন মারা যান। তার বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার মনোহরপুর গ্রামে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মাইক্রোবাস ও নসিমনটিকে জব্দ করে থানায় আনা হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com