সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

নাইট ক্লাব চালু করলো সৌদি আরব

  • আপডেট সময় সোমবার, ২৭ মে, ২০২৪, ১০.৩৬ পিএম
  • ২০৬ বার পড়া হয়েছে

হজের আগে রাজধানী রিয়াদে প্রথমবারের মতো ‘বিস্ট হাউস’ নামে নাইট ক্লাব চালু করলো সৌদি আরব। তবে ক্লাবটির সদস্য হতে হলে মোটা অংকের টাকা গুনার পাশাপাশি মানতে হবে বেশ কিছু শর্ত।

খবর সিয়াসাত ডেইলি’র।

সৌদির এই পাবলিক ক্লাবে অত্যন্ত বিলাসবহুল ইন্টিরিয়র তৈরি করা হয়েছে। এ ছাড়া বিলাসবহুল সুযোগ সুবিধাও দেওয়া হয়েছে। য়ারা এটি তৈরি করেছেন তারা আশা করছেন, এটি ক্রমেই শিল্প ও সঙ্গীতের কেন্দ্র হয়ে উঠবে।

এই পাবলিক ক্লাবটিতে অনেক স্টুডিও রয়েছে। একটি ডাইনিং এরিয়াও তৈরি করা হয়েছে। অনেক ডিজে এবং সঙ্গীত প্রয়োজকও এখানে উপস্থিত রয়েছেন। যা এই গোটা পাবলিক ক্লাবটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

যাবতীয় বিধিনিষেধ ভেঙে এই ক্লাবে ঢুকতে দেওয়া হবে নারীদেরও। তবে এখানে মদ সম্পূর্ণ নিষিদ্ধ। শুধু তাই নয়, মদের নিষেধাজ্ঞা কার্যকর করতে অত্যন্ত বিপজ্জনক বাউন্সার মোতায়েন করা হয়েছে। তবে এই পাবলিক ক্লাবে আগত অতিথিরা মদের পরিবর্তে মকটেল খেতে পারবেন। প্রসঙ্গত, সৌদি আরবে ১৯৫০ সাল থেকে অ্যালকোহল ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। সৌদি আরব সম্প্রতি বিদেশি দূতাবাসের জন্য মদের দোকান খোলার অনুমোদন দিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com