সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

যুক্তরাষ্ট্রে টর্নেডোয় অন্তত ১৫ জন নিহত

  • আপডেট সময় সোমবার, ২৭ মে, ২০২৪, ১০.০৩ পিএম
  • ১৭৮ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের টেক্সাস, আরকানসাস এবং ওকলাহোমা সহ মধ্যাঞ্চলের বেশ কয়েকটি রাজ্যে টর্নেডো এবং অন্যান্য তীব্র ঝড়ের আঘাতে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে।
কর্মকর্তারা রবিবার এ কথা বলেছেন।
উদ্ধার প্রচেষ্টা চলছে এবং  শনিবার শেষের দিকে শুরু হওয়া ঝড়ের কারণে কয়েক হাজার গ্রাহক বিদ্যুৎবিহীন হয়ে পড়ে।
টেক্সাসে কুক কাউন্টি শেরিফ রে স্যাপিংটন এক সংবাদ সম্মেলনে বলেছেন, ডালাসের উত্তরে ভ্যালি ভিউ এলাকায় টর্নেডোর আঘাতে সাতজন নিহত হয়েছে।
তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে বলেও তিনি উল্লেখ করেছেন।
টেক্সাসের গভর্ণর গ্রেগ অ্যাবট চারটি কাউন্টিতে যাদের বাড়ি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে তাদের সাহায্য করার জন্য  অর্থছাড় সংক্রান্ত একটি ডিক্রিতে স্বাক্ষর করেছেন।
ঝড়ের কারণে বাড়িঘর এবং একটি গ্যাস স্টেশন ধ্বংস হয়েছে এবং একটি আন্তঃরাজ্য হাইওয়েতে যানবাহন উল্টে গেছে।
দ্য ওয়েদার চ্যানেলের সাথে এক সাক্ষাৎকারে স্যাপিংটন এ ক্ষতিকে ‘বেশ ব্যাপক’ বলে বর্ণনা করেছেন।
শনিবার গভীর রাতে ওকলাহোমার মায়েস কাউন্টিতে টর্নেডোর আঘাতে কমপক্ষে দুইজন নিহত হয়েছে।
কাউন্টির জরুরী ব্যবস্থাপনা প্রধান জনি জানজেন ফক্স নিউজকে এ কথা জানিয়েছেন।
এদিকে আরকানসাসে রবিবার ভোরে ঝড়ে পাঁচজন নিহত হয়েছে।
কর্তৃপক্ষ স্থানীয় এবিসি স্টেশন কেএটিভিকে এ কথা নিশ্চিত করেছে। ঝড়ে বিদ্যুতের খুঁটি এবং গাছ উপড়ে গেছে। কিছু এলাকায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে।
কেনটাকির লুইসভিলে আরেকটি প্রাণহানির খবর জানিয়েছেন  মেয়র ক্রেগ গ্রিনবার্গ।
পাওয়ারআউটেজ.ইউএস. ওয়েরাইট অনুসারে, ঝড়ের  কারণে টেক্সাস থেকে কানসাস এবং পূর্বে ওহিও এবং কেনটাকি পর্যন্ত বিস্তৃত রাজ্যগুলিতে প্রায় চার লাখ ৯০ হাজার গ্রাহক বিদ্যুৎবিহীন হয়ে পড়ে।
এখনও বেশ কয়েকটি এলাকায় টর্নেডো সতর্কতা জারি রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com