সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

পঞ্চাশ লিটার দেশীয় তৈরী চোলাই মদ সহ (এক) মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ইপিজেড থানা পুলিশ

  • আপডেট সময় সোমবার, ২৭ মে, ২০২৪, ৩.৩১ এএম
  • ১৭৯ বার পড়া হয়েছে

 

মোঃ শহিদুল ইসলাম
বিশেষ সংবাদদাতাঃ-চট্টগ্রাম নগরীর সিএমপি”র ইপিজেড থানাধীন সিমেন্ট ক্রসিং বড় বাড়ীর রাস্তার শেষ মাথা খলিল সুকানির বাড়ীর আসামী মোঃ বাদশার টিনশেড ঘরের মধ্য হইতে আসামী মোঃ বাদশা মিয়া (৪১) এর হেফাজত হইতে ৫০ (পঞ্চাশ) লিটার দেশীয় তৈরী চোলাই মদ উদ্ধার করেছেন ইপিজেড থানা পুলিশ।

সিএমপি’র বন্দর বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব শাকিলা সোলতানা এর সার্বিক দিক-নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বন্দর) জনাব কাজী হুমায়ুন রশিদ ও বন্দর জোনের সহকারী পুলিশ কমিশনার জনাব মাহমুদুল হাসান এর তত্ত্বাবধানে, ইপিজেড থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হোছাইন এর নেতৃত্বে ইপিজেড থানা পুলিশের একটি আভিযানিক টিম এসআই (নিঃ) মোঃ বদিউল আলম সঙ্গীয় অফিসার এএসআই (নি:) মো: মোশারফ হোসেন ফোর্স সহ থানা এলাকায় অভিযান ডিউটি করাকালীন গত ২৫ মে ২০২৪; রাত ১৯.৪০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে ইপিজেড থানাধীন সিমেন্ট ক্রসিং বড় বাড়ীর রাস্তার শেষ মাথা খলিল সুকানির বাড়ীর ধৃত আসামী মোঃ বাদশার টিনশেড ঘরের মধ্য হইতে আসামী মোঃ বাদশা মিয়া (৪১) এর হেফাজত হইতে উদ্ধার-৫০ (পঞ্চাশ) লিটার দেশীয় তৈরী চোলাই মদ উদ্ধার পূর্বক সাক্ষীদের উপস্থিতিতে এসআই (নিঃ) মোঃ বদিউল আলম জব্দ তালিকা মূলে জব্দ করেন।

আসামীর নাম ও ঠিকানাঃ ১। মোঃ বাদশা মিয়া (৪১), পিতা-মৃত আব্দুল মান্নান, মাতা-মোসাঃ মরিয়ম বেগম, সাং-সিমেন্ট ক্রসিং, খলিল সুকানির বাড়ী, ওয়ার্ড নং-৩৯, দক্ষিণ হালিশহর, থানা-ইপিজেড, জেলা-চট্টগ্রাম।

উক্ত আসামীর বিরুদ্ধে ইপিজেড থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজুসহ আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে র্সোপদ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com