সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঈদুল ফিতরে কাউন্সিলর প্রার্থীর বাসায় সৌজন্য সাক্ষাৎ; সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা ময়মনসিংহের গৌরীপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন দুই হত্যা মামলার পলাতক আসামি রাঙ্গুনিয়ায় গ্রেফতার চন্দনাইশে ছুরিকাঘাতে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরার অর্থায়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কোথাও বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সেতুমন্ত্রী সদরঘাটে ২লঞ্চের সংঘর্ষে তদন্তে ৬ সদস্যের কমিটি ঈদযাত্রা ঘিরে ভাড়া নৈরাজ্য ঠেকাতে অভিযানে জরিমানা জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

তালতলীতে সংরক্ষিত বনের ২৫০ পিস লাঠি আটক,গ্রেফতার ২

  • আপডেট সময় বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪, ১.২২ পিএম
  • ১৪৩ বার পড়া হয়েছে

 

হায়দার হাওলাদার,
তালতলী (বরগুনা) প্রতিনিধিঃ- বরগুনার তালতলীতে সংরক্ষিত টেংরাগিরি বন থেকে ২৫০ পিস লাঠি কেটে নিয়ে আসার সময় অটো-রিক্সার ড্রাইভারসহ ২ জনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় বন বিভাগ তিনজনকে আসামী করে একটি মামলা করেছেন। রাজনৈতিক অস্থিরতার চেষ্টার আশঙ্কা করছেন সচেতন মহল।

রবিবার(১৪ এপ্রিল) বেলা ১ টার দিকে তালতলী থানায় মামলা করেন বন বিভাগ দুই আসামীকে গ্রেফতার করেন পুলিশ। এর আগে গতকাল শনিবার(১৩ এপ্রিল) রাত ১০ টার দিকে তালতলী থানার সামনের চেকপোস্ট থেকে অটোরিক্সা ডাইভারসহ ২৫০ পিস লাঠি আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, অটো রিক্সার ড্রাইভার জাকিক (৫০) ও মো. রিয়াজ।

জানা যায়,উপজেলার নিদ্রার চর এলাকার সংরক্ষিত টেংরাগিরি বন থেকে ২৫০ পিস লাঠি কেটে নিয়ে এসে রাজনৈতিক অস্থিরতার প্রভাব দেখানো হবে এমন গোপন সংবাদ পায় পুলিশ। থানার সামনে চেক পোস্ট বসিয়ে বিভিন্ন গাড়ি তল্লাসি শুরু করেন। রাত ১০ টার দিকে একটি অটো রিক্সায় করে ২৫০ পিস বনের বিভিন্ন গাছ কেটে মারামারি করার জন্য আনুমানিক দুই হাত প্রতিটি লাঠি কেটে সাইজ করে প্লাস্টিক বস্তায় নিয়ে আসতে ছিলো। পরে পুলিশের একটি টিম ঐ অটো রিক্সাকে থামিয়ে চেক করে ও ড্রাইভার জাকিরকেসহ ২৫০ পিস লাঠি আটক করা হয়। ড্রাইভারকে জিজ্ঞাসা করলে তিনি বলেন রিয়াজ ও কামাল মোল্লা নামের দুই ব্যক্তি তাকে এই লাঠি নিয়ে আসতে বলেন তালতলীতে। এ ঘটনায় অটো রিক্সার ড্রাইভার জাকির,রিয়াজ ও কামাল মোল্লাকে আসামী করে একটি মামলা করেন বন বিভাগের তালতলী রেঞ্জ কর্মকর্তা মতিয়ার রহমান। এতে অটো রিক্সার ড্রাইভার জাকির ও লাঠি উঠি দেওয়া রিয়াজকে আটক করেছে পুলিশ। আসামীদের আদালতের মাধমে কারাগারে পাঠানো হয়েছে।

সচেতন মহল বলছেন, তালতলীর রাজনৈতিক অস্থিরতার সৃষ্টির জন্য সংরক্ষিত বন থেকে বিভিন্ন গাছের সাইজ করা লাঠি কেটে নিয়ে আসা হচ্ছে। এটা প্রশাসনের গুরুত্ব সহকারে দেখা উচিত বলে মনে করেন তারা। এমন কি আজকের পহেলা বৈশাখের মঙ্গল শোভা যাত্রায় এই লাঠি ব্যবহার করে হামলার ঘটনাও ঘটতে পারতো। শুধুমাত্র মামলা ও এই ছোটখাটো আসামীদের বলির পাঠা করলেই হবে না। এই লাঠি কে নিয়ে আসতে বলেছেন এবং কারা রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করতে চাইছেন তাদের সবাইকে আইনের আওতায় আনা হোক।

অভিযুক্ত অটো রিক্সার ড্রাইভার জাকির হোসেন বলেন, হাবিব কামাল মোল্লা ও রিয়াজ তাদের এই লাঠি নিয়ে আসতে বলেছেন। এর বেশি কিছু তিনি জানেন না।

এবিষয় বন বিভাগের তালতলী রেঞ্জ কর্মকর্তা বলেন, বনে গাছ কেঠে লাঠি তৈরি করে নিয়ে আসার সময় পুলিশ আটক করেছেন। পরে আমাদের খবর দিলে আমরা বাদী হয়ে তিনজনকে আসামী করে একটি মামলা দায়ের করি। মামলার পরে তদন্তে সঠিক জিনিসটা বের হয়ে আসবে।

তালতলী থানার ওসি (তদন্ত) রনজিৎ কুমার বলেন, বনের গাছ কেটে লাঠি তৈরি করা ২৫০ পিস উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বন বিভাগ বাদি হয়ে একটি মামলা করেছেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com