সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশের দল ঘোষণা

  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৯.০০ পিএম
  • ১৯২ বার পড়া হয়েছে

বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে একদিন আগেই ১৬ সদস্যের দল ঘোষণা করে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। আসন্ন এই সিরিজের জন্য এবার ১৫ সদস্যের দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মঙ্গলবার (১৬ এপ্রিল) বিসিবির ঘোষিত ১৫ সদস্যের দলে নতুন করে দলে ডাক পেয়েছেন হাবিবা ইসলাম পিংকি। হারমানপ্রীত কৌরদের বিপক্ষে নিগার সুলতানা জ্যোতিদের এই সিরিজের সবকটি ম্যাচই হবে সিলেটে।

আসন্ন এই সিরিজ খেলতে ভারতের মেয়েরা বাংলাদেশে এসে পৌঁছাবেন ২৩ এপ্রিল। ২৮ এপ্রিল প্রথম টি-টোয়েন্টি দিয়ে বাংলাদেশ-ভারতের লড়াই মাঠে গড়াবে। সিরিজের প্রথম দুটি ও শেষ ম্যাচটি হবে দিবারাত্রির। এছাড়া তৃতীয় ও চতুর্থ ম্যাচ দুটি শুরু হবে বেলা ২টায়।

এবারের সফর নিয়ে মোট তৃতীয়বার টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসবে ভারতের মেয়েরা। ২০১৪ সালে প্রথম সফরে ৩-০ ব্যবধানে জেতে ভারত। গত বছরের জুলাইয়ে সর্বশেষ সফরে ভারত সিরিজ জেতে ২-১ ব্যবধানে। আসন্ন সিরিজের জন্য সফরকারীরা আগেই দল ঘোষণা করেছে। ভারতীয় দলে নতুন মুখ দুইজন। তারা হলেন আশা সোভানা ও সাজানা সজীবন। এছাড়া দুই বছর পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন শ্রেয়াঙ্কা পাতিল ও দয়ালন হেমলতা।

বাংলাদেশ স্কোয়াড : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, মারুফা আক্তার, মর্শিদা খাতুন, সোবহানা মুস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, সুলতানা আক্তার, রাবেয়া খান, ফারিহা ইসলাম তৃষ্ণা, শরিফা খাতুন, দিলারা আক্তার, ফাহিমা খাতুন, রুবায়া হায়দার ঝিলিক, হাবিবা ইসলাম পিংকি। অতিরিক্ত: সুমাইয়া আক্তার, নিশিতা আক্তার।

ভারতের স্কোয়াড : হারমানপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্দানা (সহ–অধিনায়ক), শেফালি বর্মা, দয়ালন হেমলতা, সাজানা সজীবন, রিচা ঘোষ (উইকেটকিপার), যষ্টিকা ভাটিয়া (উইকেটকিপার), রাধা যাদব, দীপ্তি শর্মা, পূজা বস্ত্রকর, আমানজোত কৌর, শ্রেয়াঙ্কা পাতিল, সাইকা ইসহাক, আশা সোভানা, রেনুকা সিং ও তিতাস সাধু।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com