বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ডিএনসিসি পাঁচ সহস্রাধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০, ৯.৩০ পিএম
  • ২৭৪ বার পড়া হয়েছে

করোনা ভাইরাস মোকাবেলায় আজ বৃহস্পতিবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) বিভিন্ন ওয়ার্ডে ৫ হাজার ৩৬টি অসহায়, দুঃস্থ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ ডিএনসিসির বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলরদের উদ্যোগে ৩ হাজার ৪৩৭টি পরিবারের মাঝে চাল, ডাল, পেঁয়াজ, আলু, সাবান লবন ইত্যাদি বিতরণ করা হয়। এছাড়া জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) অর্থায়নে পরিচালিত ডিএনসিসির “প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের” আওতায় কড়াইল বস্তি ও তেজগাঁও সাত তলা বস্তিতে ১ হাজার ৩৭৩টি পরিবারের প্রতিটিকে চাল ১২কেজি, আটা ৭কেজি, চিনি ২কেজি, তেল ২লিটার, গুড়া দুধ ১কেজি, সুজি ১/২কেজি, পেঁয়াজ ২কেজি, আলু ২কেজি, মসুর ডাল ২কেজি, বুটের ডাল ১কেজি করে বিতরণ করা হয়। এ প্রকল্পের মাধ্যমে মোট ৫ হাজার পরিবারকে ত্রাণ সহায়তা দেওয়া হবে। উল্লেখ্য, এ প্রকল্পের আওতায় ইতিমধ্যে ডিএনসিসির ১৫টি ওয়ার্ডে মোট ৪ লক্ষ ১৫ হাজার ৪১৫টি সাবান বিতরণ করা হয় এবং ২৩০টি স্থানে হাত ধোয়ার পয়েন্ট স্থাপন করা হয়। এছাড়া হটলাইনে কলের ভিত্তিতে ডিএনসিসি থেকে আজ ২৫টি পরিবারকে ত্রাণসামগ্রী পৌছে দেওয়া হয়।

ডিএনসিসি এলাকায় ডিএনসিসি, ওয়ার্ড কাউন্সিলর, অন্যান্য জনপ্রতিনিধির উদ্যোগে আজ পর্যন্ত মোট ৯৯ হাজার ৫৪টি পরিবারকে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এর মধ্যে নবনির্বাচিত মেয়র মোঃ আতিকুল ইসলামের উদ্যোগে ১৭ হাজার পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। করোনা ভাইরাস মোকাবেলায় দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ডিএনসিসির ত্রাণসামগ্রী বিতরণ অব্যাহত থাকবে।

প্রতিদিনের মতো আজও ১০টি ওয়াটার বাউজারের (পানির গাড়ি) সাহায্যে ১ লক্ষ ৫৪ হাজার লিটার ব্লিচিং পাউডার মিশ্রিত জীবাণুনাশক তরল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকার প্রধান প্রধান সড়ক, ফুটপাত, ফুটওভারব্রিজ, কোয়ারেন্টাইন্ড এলাকা, গুরুত্বপূর্ণ হাসপাতাল ও উন্মুক্ত স্থানে ছিটানো হয়। আজ উত্তরা ৭, ১০নং সেক্টর, মিরপুর-১, কাজীপুরা, গুদারাঘাট, মিরপুর সাড়ে ১১, পল্লবী, পুরবী হল, মিরপুর-১২, মিরপুর-২, মিরপুর-১৪, উত্তর কাফরুল, দক্ষিণ কাফরুল, ইব্রাহিমপুর, টোলারবাগ, মোহাম্মদপুর, জেনেভা ক্যাম্প, জাকির হেসেন রোড, টাউনহল, বসিলা রোড, শিশু হাসপাতাল, পঙ্গু হাসপাতাল, সোহরাওয়ার্দী হাসপাতাল, গণভবন সংলগ্ন এলাকা, গুলশান, বারিধারা, বাড্ডা, বাংলা মটর, ইস্কাটন রোড, উত্তর বাড্ডা, মিরপুর ৮নং কমিউনিটি সেন্টার সংলগ্ন বিভিন্ন সড়ক, মিরপুর-১৩ ও পার্শ্ববর্তী এলাকায় তরল জীবাণুনাশক ছিটানো হয়। ডিএনসিসির উদ্যোগে এ পর্যন্ত মোট ৩৫ লক্ষ ৩৭ হাজার লিটার তরল জীবাণুনাশক প্রায় ৫ কোটি ৩১ লক্ষ বর্গফুট এলাকায় ছিটানো হয়।

অহেতুক ঘর ছেড়ে বাইরে আসায় আজ উত্তরায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ারুল হালিমের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ২ ব্যক্তিকে মোট ৬০০টাকা জরিমানা করেন। আজও ডিএনসিসির অন্যান্য এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। তবে দণ্ড প্রদানের মতো কোন পরিস্থিতি সৃষ্টি হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com