সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহী গোষ্ঠীর সংঘর্ষ শুরু

  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪, ১০.৪৫ পিএম
  • ১৬১ বার পড়া হয়েছে

মিয়ানমারের আবারও সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আার্মির সংঘর্ষ শুরু হয়েছে। দু’দিন ধরে বাংলাদেশের টেকনাফ সীমান্তের ওপারে গোলাগুলির শব্দ শুনা যাচ্ছে।

গতকাল সোমবার সকালে থেমে থেমে কয়েক রাউন্ড গুলির শব্দ শুনতে পায় টেকনাফের হ্নীলা ও হোয়াইক্যংয়ের বাসিন্দারা। মঙ্গলবার দুপুরে আবারো  হ্নীলা, হোয়াইক্ষ্যং ও শাহপরীরদ্বীপ সীমান্তে কয়েক রাউন্ড গোলার, সেইসঙ্গে বোমার শব্দ শোনা যায়।

দীর্ঘ একমাস পর ওপাড়ে গোলাগুলি শুরু হওয়ায় সীমান্ত লাগোয়া বাংলাদেশি গ্রামের বাসিন্দারা আতঙ্কে সময় পার করছে। সীমান্ত এলাকার বাসিন্দারা জানান, মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু শহরের বলি বাজার, নলবিলাসহ কয়েকটি গ্রামে ব্যাপক সংঘর্ষ চলছে। ইতোমধ্যে আরাকান আর্মি সে দেশের সীমান্তরক্ষী পুলিশের (বিজিপ) ও সেনাবাহিনীর অধিকাংশ ক্যাম্প দখল করে নিয়েছে।

হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বলেন, ‘মিয়ানমারের গোলাগুলিতে মানুষের মধ্যে আতঙ্ক বেড়েছে। ওপারে সংঘাতের কারণে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ করতে যাতে না পারে সে জন্য বিজিবি সতর্ক অবস্থায় রয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে স্থানীয়রাও কাজ করছে।

মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে সে দেশের আরাকান আর্মির সংঘর্ষ চলছে কয়েক মাস ধরে। সেই থেকে সীমান্ত এলাকায় বিজিবি টহল বাড়ানো হয়েছে। নাফ নদীতে বাড়ানো হয়েছে কোস্ট গার্ডের টহল।

গেল ১১ মার্চ মিয়ানমারের অভ্যন্তরে সংঘাতের জেরে এক দিনে পালিয়ে বাংলাদেশে এসেছে দেশটির সীমান্তরক্ষা বাহিনী-বিজিপির ১৭৯ সদস্য। তাঁরা বর্তমানে বিজিবির হেফাজতে রয়েছে।

এর আগে মিয়ানমার থেকে পালিয়ে আসা ৩৩০ জন বিজিপি সদস্যসহ সে দেশের বিভিন্নস্থরের কর্মকতাদের মিয়ানমারে ফেরত পাঠিয়েছে বাংলাদেশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com