সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঈদুল ফিতরে কাউন্সিলর প্রার্থীর বাসায় সৌজন্য সাক্ষাৎ; সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা ময়মনসিংহের গৌরীপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন দুই হত্যা মামলার পলাতক আসামি রাঙ্গুনিয়ায় গ্রেফতার চন্দনাইশে ছুরিকাঘাতে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরার অর্থায়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কোথাও বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সেতুমন্ত্রী সদরঘাটে ২লঞ্চের সংঘর্ষে তদন্তে ৬ সদস্যের কমিটি ঈদযাত্রা ঘিরে ভাড়া নৈরাজ্য ঠেকাতে অভিযানে জরিমানা জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

নেত্রকোনার বিশিউড়া বাজারে অগ্নিকাণ্ডে দুটি দোকান মালামাল সহ পুড়ে ছাই

  • আপডেট সময় শনিবার, ২৩ মার্চ, ২০২৪, ১১.৫২ পিএম
  • ১৫১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ-নেত্রকোনার দক্ষিণ বিশিউড়া বাজারে মধ্যরাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া বাজারের সিদ্দিক মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে সুরুজ আলী নামের একটি দোকানের দুটি কক্ষ সম্পূর্ণ পুড়ে যায়। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিলে অন্যান্য দোকানের মালামাল বেঁচে যায় বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নেত্রকোনা স্টেশনের ফায়ার ওয়ার অফিসার খানে আলম খান।

এছাড়াও কাজল এবং আশরাফুলসহ রাকিবের দোকানের আংশিক পুড়েছে বলে স্থানীয়রা জানান। তবে প্রাথমিকভাবে ধারণা করছে সবাই বিদ্যুতের সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। এ ঘটনায় শুক্রবার সকালে সদর উপজেলা নির্বাহী অফিসার তানিয়া তাবাসসুম ও মডেল থানার ওসি মো. আবুল কালাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জানা গেছে, প্রতিদিনের ন্যায় রাতে দোকান বন্ধ করে সকলেই বাড়ি চলে যায়। সেহরি খাওয়ার মুহুর্তে হঠাৎ কয়েকজন সড়কের মোড়েই বাজারের সিদ্দিক মার্কেটে সুরুজ আলীর দোকানের উপরে আগুন দেখতে পান। পরে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নেভাতে চেষ্টা করে। এদিকে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com