সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

মিয়ানমার জান্তার বোমা হামলায় রাখাইনে ২৩ রোহিঙ্গা নিহত

  • আপডেট সময় বুধবার, ২০ মার্চ, ২০২৪, ১.৩২ এএম
  • ১৭৪ বার পড়া হয়েছে

পশ্চিম মিয়ানমারের রাখাইন রাজ্যের মিনবিয়া শহরে সোমবার বোমা হামলা করেছে জান্তা সরকার। এতে ২৩ রোহিঙ্গা নিহত ও ৩৩ জন আহত হয়েছেন। খবর দ্য ইরাবতীর।

বাসিন্দারা জানিয়েছেন, সোমবার ভোরে থারদার গ্রামে যুদ্ধবিমান থেকে দুটি বোমা ফেলেছে জান্তা বাহিনী। নিহত ২৩ জনের মধ্যে একজন নেতা ও তার স্ত্রী এবং বেশ কিছু শিশু রয়েছে।

বোমা হামলায় আহত ১৮ জনের চিকিৎসা দিচ্ছে আরাকান আর্মি (এএ)। কম আহত হওয়া আরও পনেরো জনকে গ্রামীণ ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে একজনের অবস্থা সংকটাপন্ন। বাকিরা এখন পর্যন্ত ভালো আছে। তবে মানুষের মধ্যে এখন আতঙ্ক বিরাজ করছে বলে একজন বাসিন্দা ইরাবতীকে জানিয়েছেন। থারদার গ্রামে ৩০০ বাড়িতে দুই হাজারের বেশি রোহিঙ্গার বাস। আশপাশের গ্রামের বাস্তুচ্যুত লোকজনও সেখানে আশ্রয় নিচ্ছেন।

রোহিঙ্গা অ্যাক্টিভিস্ট নে সান লুইন বলেছেন, মিয়ানমারের সামরিক বাহিনী যে অপরাধ করেছে এর জন্য তারা দেশে কখনো শাস্তি পায়নি। কেবল রোহিঙ্গা নয়, অন্যান্য জাতিগত মানুষের বিরুদ্ধে নির্বিচারে অপরাধ করে চলেছে তারা। এই অপরাধগুলো তখনই শেষ হবে যখন তাদের দায়মুক্তি শেষ হবে।

গত ৬ ফেব্রুয়ারি শহরটি দখলে নেয় আরাকান আর্মি। এরপর থেকেই মিনবিয়া শহরে ঘন ঘন বিমান ও কামান হামলা চালিয়েছে জান্তা। সিতওয়েতে অবস্থিত জান্তা ব্যাটালিয়নরা রাত ১১টার দিকে মিনবিয়া শহরে গোলাবর্ষণ করে। এর আগে ৮ মার্চ দুটি গ্রামে গোলা বর্ষণ করা হয়।

১৬ মার্চ জান্তার বিমান হামলায় মিনবিয়ার একটি পাবলিক স্কুলে ক্লাসরুম ক্ষতিগ্রস্ত হয়। এর আগে নিজেদের মালপত্র আনতে বাড়িতে ফেরা কিছু বেসামরিক ১২ মার্চের বোমা হামলায় হতাহত হয়।

আরাকান আর্মির দখলে নেওয়া অন্যান্য শহরেও জান্তা বাহিনী বিমান ও কামান হামলা চালাচ্ছে বলে জানা গেছে। গত নভেম্বরে সশস্ত্র গোষ্ঠীটি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে আক্রমণ শুরু করার পর থেকে পাউকতাও, পোন্নাগিউন, ম্রাউক-উ, মিনবিয়া, মাইবোন, রামরি, রাথেদাউং, কিয়াউকতাও ও তাউং পিয়ো লেতওয়ে শহরের পাশাপাশি প্রতিবেশী চিন রাজ্যের পালেতওয়া শহরও আরাকান আর্মির অধীনে চলে গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com