বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো: জুলফিকার আলী হায়দার পিরোজপুরের নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানা ২০ হাজার ভ্যানচালক নিহত,  সড়ক অবরোধ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের দৌরাত্ম থামছেই না    নওগাঁয় অবৈধ ইটভাটায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ ৪৯২ কর্মী, সুপারভাইজার ৪৯ সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর কালবেলার কেউ নন কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

পঙ্গু বাবা আবারও ভিক্ষা করছেন!  ছেলের পরিচ্ছন্নতাকর্মীর চাকরির মেয়াদ শেষ 

  • আপডেট সময় সোমবার, ১৮ মার্চ, ২০২৪, ১২.২৮ এএম
  • ১৬২ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর:
ছেলের চাকরি স্থায়ীকরণের দাবিতে পঙ্গু অসহায় বাবা লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত অবস্থান করে গণমাধ্যমকর্মীদের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করছেন ।
করোনা মহামারী দুর্যোগে ইমারজেন্সি রেসপন্স এন্ড পেন্ডেমিক প্রিপেয়ার্ডনেস প্রকল্পের অধীনে ‘আউটসোর্সিং ’ প্রক্রিয়ায় লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালে জনবল নিয়োগ দিলে রামগঞ্জ উপজেলার নোয়াগাঁ  ইউনিয়নের হোটাটিয়া গ্রামের দুই পা হারা পঙ্গু এরশাদ হোসেনের ছেলে হাবিবুর রহমান রুবেল পরিচ্ছন্নতাকর্মী হিসেবে নিয়োগ পান।
 ছেলে ক্লিনার পদে নিয়োগ পাওয়ায় পঙ্গু এরশাদ হোসেন ভিক্ষুক জীবনে কিছুটা আশার আলো দেখতে পান। কিন্তু সে আশার গুড়েবালি হতে চললো উক্ত প্রকল্পের মেয়াদ চলতি বছরের জুনে শেষ হতে যাওয়ায়।
হতাশ হয়ে বৃদ্ধ পঙ্গু অসহায় এরশাদ দু’চোখে অন্ধকার দেখে উপায়ন্তর না পেয়ে গণমাধ্যমকর্মীদের মাধ্যমে সরকারের সুদৃষ্টি কামনায় প্রেস ক্লাবের সামনে এসে কান্নায় ভেঙে পড়েন। শেষ সময়ে এসে দু’পা হারা বৃদ্ধ এরশাদ ও তার তিন ছেলে দুই মেয়ে স্ত্রী নিয়ে কি করে বাঁচবেন!
পরিবারে সবার বড় হাবিবুর রহমান রুবেল বহু কষ্ট করে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে নিয়োগ পেলেও বাবা এরশাদ হোসেন এখনো ভিক্ষা করছেন। বাকি দুই ভাই এখনো ছোট, তারা পড়ালেখার পাশাপাশি রিক্সা চালিয়ে পরিবারে অর্থের যোগান দিচ্ছে।
অসহায় বাবার করুণ আর্তি ছেলে হাবিবুর রহমান রুবেল পরিচ্ছন্নতাকর্মীর চাকরিটা যেন স্থায়ী হয়। যেন তাকে আর এই বৃদ্ধ বয়সেও ভিক্ষা করা না লাগে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com