সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

গফরগাঁওয়ে সিএনজি ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এইচ এস সি পরীক্ষার্থী নিহত

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪, ১১.৪৫ এএম
  • ১৮৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ- ময়মনসিংহের গফরগাঁওয়ে সিএনজি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের আরোহী এইচএসসি পরীক্ষার্থী জাহিদ হাসান (২২) নিহত হয়েছেন।

বুধবার (১৩ মার্চ) দুপুর সাড়ে ১২ টায় গফরগাঁও-ভালুকা আঞ্চলিক সড়কের দক্ষিণ পুখুরিয়া নামক স্থানে ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে ।

নিহত জাহিদ হাসান উপজেলার যশরা ইউনিয়নের খোঁদাবক্সপুর গ্রামের বোরহান উদ্দিনের ছেলে। এবং আলতাফ গোলন্দাজ মহাবিদ্যালয় থেকে এইচএসসি পরিক্ষার্থী।

নিহত জাহিদ হাসানের চাচাতো বোন ইয়াছমিন আক্তার বলেন, আমরা একই কলেজে পড়ি। এইচএসসির টেষ্ট পরীক্ষা দিয়ে জাহিদ কলেজ থেকে বেলা ১২ টার দিকে বের হয়। এদিকে কলেজের পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে গফরগাঁও -ভালুকা সড়কে হাটুরিয়া নামক স্থানে বিপরীত দিক থেকে আসা সিএনজি সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী জাহিদ হাসান ঘটনাস্থলে মারা যায়।

গফরগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিনুজ্জামান খান বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com