সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু

  • আপডেট সময় মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪, ৮.১১ পিএম
  • ১৯২ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় চলন্ত মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১২ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে হারদি-ওসমানপুর সড়কের কানাপুকুর মাঠে এই দুর্ঘটনা ঘটে।

নিহত জীবন হোসেন কুষ্টিয়ার মিরপুর উপজেলার মালিহাদ ইউনিয়নের রাজনগর গ্রামের রশিদুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে নিহত জীবন তার চাচাতো ভাইয়ের মোটরসাইকেল নিয়ে হারদি বাজারে ঘুরতে যান। ফেরার পথে তিনি হারদি-ওসমানপুর সড়কের কানাপুকুর মাঠে এলে মোটসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে একটি গাছের গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আলমডাঙ্গার ওসমানপুর ফাঁড়ি পুলিশের উপপরিদর্শক (এসআই) কায়েস মাহমুদ বলেন, রক্তাক্ত অবস্থায় যুবককে উদ্ধার করে হারদি হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com