সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

নওগাঁয় অবৈধ ইটভাটায় অভিযান; ১০ লক্ষ টাকা অর্থদন্ড

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪, ১১.৩৮ এএম
  • ১৯২ বার পড়া হয়েছে
সোহেল রানা,নওগাঁ থেকেঃ- নওগাঁর সদর ও মান্দা উপজেলায় পরিবেশের ছাড়পত্র বিহীন অবৈধভাবে ইটভাটা পরিচালনা করায় ছয়টি ইটভাটাকে ১০ লাখ জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে ইটভাটার সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।মঙ্গলবার  সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নওগাঁ সদর উপজেলা ও মান্দা উপজেলায়  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, জেলা বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  মুহাঃ আহসান হাবিব । নওগাঁয় ৬টি ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তরের সদস্যরা। পরে অবৈধভাবে পরিচালনা করার অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে ওই ৬টি ইটভাটা মালিকের ১০ লক্ষ টাকা অর্থদন্ড করা হয়েছে। মঙ্গলবার ৫ মার্চ দিনব্যাপী সদর ও মান্দা উপজেলার বিভিন্ন এলাকায় অবস্থিত ওই সকল ইটভাটা মালিকের অর্থদন্ডের এ রায় প্রদান করেন রাজশাহী বিভাগীয় পরিবেশ অধিদপ্তর, বগুড়া কার্যালয়ের পরিচালক (উপসচিব) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাঃ আহসান হাবিব। বুধবার ৬ মার্চ সকালে অবৈধ ইটভাটায় অভিযানের বিষয়টি নিশ্চিত করে নওগাঁ জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মলিন মিয়া।
মলিন মিয়া বলেন, নওগাঁ সদর ও মান্দা উপজেলায় একাধিক ইটভাটা ইটভাটা দীর্ঘ দিন থেকে অবৈধভাবে পরিচালনা করে আসছিল। বিষয়টি জানতে পেরে পরিবেশ অধিদপ্তর বগুড়া কার্যালয়ের পরিচালক (উপসচিব) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাঃ আহসান হাবিব স্যারের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। পরে অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে সদর উপজেলার মেসার্স এবিসি ব্রিকসকে দুই লক্ষ টাকা, মেসার্স মন্ডল ব্রিকসকে দুই লক্ষ ও মান্দা উপজেলার মেসার্স এএম ব্রিকসকে এক লক্ষ, মেসার্স সীমানা ব্রিকসকে দুই লক্ষ, মেসার্স শাপলা ব্রিকসকে দুই লক্ষ, মেসার্স মান্দা ব্রিকসকে এক লক্ষ টাকা সর্বমোট দশ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এবং তাৎক্ষণিক উক্ত পরিমাণ টাকা আদায় করা হয়েছে। তিনি আরও বলেন, মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন নওগাঁ জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের পরিদর্শক উত্তম কুমার। এ সময় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা প্রদান করেন। জেলাজুড়ে বায়ুদূষণ নিয়ন্ত্রণে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com