শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ নরসিংদীতে চাচীকে ধর্ষণ ও সন্তান জন্মদান: প্রধান আসামি গ্রেফতার এভিয়েশন হাবে রূপান্তরে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ ১৪তম মৃত্যুবার্ষিকীতে ক্যাপ্টেন (অব.) ডা. এম. এন. সাফাকে গভীর শ্রদ্ধায় স্মরণ চসিক এর অনুপ্রবেশ ও ব্যক্তিগত সম্পত্তির উপরে রাস্তা নির্মাণ অবৈধ দাবী ভূমি মালিকের সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’

পিরোজপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপরেশন কার্যক্রমের  উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া

  • আপডেট সময় রবিবার, ৩ মার্চ, ২০২৪, ৩.৪৬ এএম
  • ২১৩ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের ভান্ডারিয়ায় শুরু হয়েছে  বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা।  আল বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের আয়োজনে ভান্ডারিয়া থানা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে আজ শুক্রবার  সকাল থেকে সপ্তাহব্যাপী চক্ষু চিকিৎসা ও ছানি অপরেশন কার্যক্রমের  উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো: তোফাজ্জল হোসেন মিয়া। এসময়ে তিনি বলেন, ভান্ডারিয়ার উন্নয়নে সবাইকে এক হয়ে কাজ করতে হবে, প্রত্যান্ত অঞ্চলে যাঁরা চোখের  চিকিৎসা নিতে  না পারে তাদের জন্য এই আয়োজন। এখানে ১৫ জন ডাক্তার সহ  ১০০  জনের মেডিকেল টিম  প্রায় ৫ হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান  করবেন।

এসময়ে  সংস্থাটির বাংলাদেশ সেক্টরের মহাপরিচালক ডা. আহমেদ তাহের আল মিম্বারি,  পিরোজপুর ২ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ, প্রধান মন্ত্রীর কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোর পরিচালক মো সাইদুর রহমান, বরিশাল বিভাগের স্বাস্থ্য বিষয়ক পরিচালক ড. শ্যামল কৃষ্ণ মন্ডল উপস্থিত ছিলেন।
উল্লেখ্য আল বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ১৯৯২ সাল থেকে বাংলাদেশের নিঃস্ব ও দরিদ্রসহ সর্বস্তরের মানুষকে চক্ষু  চিকিৎসা সেবা দিয়ে আসছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com