সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি ১০ বছর পর গ্রেফতার

  • আপডেট সময় বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪, ৫.৪০ পিএম
  • ১৬৯ বার পড়া হয়েছে

মাহমুদুর রহমান(তুরান) ভাঙ্গা,(ফরিদপুর )প্রতিনিধি:- মাদক মামলায় ১০ বছর ধরে পুলিশের ধরা-ছোঁয়ার বাইরে ছিলেন সাত বছরের সাজাপ্রাপ্ত আসামি প্রদীপ কুমার সাহা (৪৫)।

মঙ্গলবার রাতে সিলেট শহর হতে গ্রেফতার হন তিনি।

ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো: মামুন-আল-রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দীর্ঘ সময় পলাতক থাকার পর সাজাপ্রাপ্ত আসামি প্রদীপ কুমার সাহাকে গ্রেফতার করা গেছে।

প্রদীপ কুমার সাহা মুনসুরাবাদ গ্রামের সুনিল সাহার ছেলে।

পুলিশ জানায়, ২০০৮(মামলা নম্বর ভাঙ্গা জিআর-১৭৩/০৮) ও ২০১৩(মামলা নম্বর ভাঙ্গা জিআর-৩৩৫/১৩) সালে পৃথক দুইটি মাদক মামলা হয় প্রদীপ সাহার বিরুদ্ধে। উক্ত দুই মাদক মামলায় যথাক্রমে ০২ ও ০৫ বছর করে মোট ৭ বছর তার সাজা হয়।

ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো: মামুন-আল-রশিদ এই প্রতিবেদককে আরো বলেন,দীর্ঘদিন আসামি পলাতক থাকার পর তথ্যপ্রযুক্তির সাহায্যে সিলেট শহর হতে সাব-ইন্সপেক্টর কবির হোসেন মোল্লার নেতৃত্বে ভাঙ্গা থানার একটা টিম তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। তাকে সকালে আদালতে পাঠানো হয়েছে।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com