সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী

মিয়ানমারের ৭ শহরে সরকার গঠনের ঘোষণা বিদ্রোহীদের

  • আপডেট সময় সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪, ৮.৫৬ পিএম
  • ১৬৪ বার পড়া হয়েছে

মিয়ানমারে বিদ্রোহী গোষ্ঠীগুলোর কাছে বিভিন্ন শহরের নিয়ন্ত্রণ হারাচ্ছে জান্তা সরকার। মিয়ানমারের উত্তর শান রাজ্যের ৭টি শহরে আগামী বছরের মধ্যে সরকার গঠনের ঘোষণা দিয়েছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী পালাউং স্টেট লিবারেশন ফ্রন্ট (পিএসএলএফ)। পিএসএলএফ হলো টাআং ন্যাশনাল লিবারেশন আর্মির (টিএনএলএ) রাজনৈতিক শাখা। গোষ্ঠীটি ১৯৯২ সালে থাইল্যান্ড সীমান্তে গঠিত হয়।

টিএনএলএ দেশটির ব্রাদারহুড অ্যালায়েন্সের সদস্য। জোটটির অন্যতম সদস্য মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এবং আরাকান আর্মি। এই জোট গত বছরের ২৭ অক্টোবর থেকে উত্তর শান রাজ্য থেকে তাদের তৎপরতা শুরু করে। তাদের হাতে এখন পর্যন্ত জান্তার ২০ শহর ও চীন সীমান্তের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুটের পতন হয়েছে।

থাইল্যান্ডভিত্তিক সংবাদমাধ্যম ইরাবতি বলছে, টিএনএলএ নামসান, মানটং, নামকেম, কুতকাই, নামতু, মংলন এবং মঙ্গজিউয়ের নিয়ন্ত্রণ নিয়েছে। পিএসএলএফ স্থানীয়দের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীতে জোর করে যুক্ত হতে বাধ্য হওয়া ঠেকানোর ঘোষণা দিয়েছে।

পিএসএফএফের প্রেসিডেন্ট লেফটেনেন্ট জেনারেল টার আইক বং টাআং ন্যাশনাল রেভ্যুলেশন ডে–এর দিন দেওয়া ভাষণে টাআং বাস্তুচ্যুতদের ‘স্বাধীন হওয়া’ অঞ্চলগুলোতে ফিরে এসে পুনর্গঠনে অংশ নিতে আহ্বান জানান।

টার আইক বং ‘স্বাধীন’ অঞ্চলগুলোতে স্বচ্ছতা ও সহজ আইন প্রতিষ্ঠা এবং নতুন নিরাপত্তা ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার প্রতিশ্রুতি দেন। গত জানুয়ারি থেকেই পিএসএলএফ কুতকাই ও নামতুতে নিজেদের প্রশাসনিক কাঠামো তৈরির কাছ শুরু করেছে। টাআং কর্তৃপক্ষ নিরাপত্তা, আইনের শাসন, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে আসছে।

পিএসএলএফ এক বিবৃতিতে বলছে, জান্তা সরকারকে হটাতে মিয়ানমারের জনগণের ঐক্যবদ্ধভাবে কাজ করা উচিত। পাশাপাশি একটি ফেডারেল গণতান্ত্রিক ইউনিয়ন, যেখানে সব জাতিগোষ্ঠীর মানুষ পারস্পরিক সহযোগিতায় শান্তিপূর্ণভাবে বাস করতে পারে, এমন উদ্যোগ নেওয়া উচিত।

তাদের দাবি, টাআং জাতিগোষ্ঠী সামরিক শাসন এবং সংঘাতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে।

ইনডিপেনডেন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com