সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

কক্সবাজারে নকল আকিজ বিড়িসহ আটক ১

  • আপডেট সময় শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪, ৮.৫৪ পিএম
  • ১৭০ বার পড়া হয়েছে

 

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গাবাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমান নকল ব্যান্ডরোলযুক্ত আকিজ বিড়িসহ একজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকাল দশটার দিকে কক্সবাজার জেলা প্রশাসন কার্যলয়ের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহ আহমেদ এ অভিযান পরিচালনা করেন। এসময় আটককৃত ব্যক্তির নিকট থেকে নগদ দশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। একইসাথে অভিযুক্ত ব্যক্তিকে একমাসের কারাদণ্ড দিয়ে জেল-হাজতে প্রেরন করা হয়েছে।

স্থানীয়রা জানায়, সরকারের মোটা অংকের টাকা রাজস্ব ফাঁকি দিয়ে কিছু অসাধু চক্র দীর্ঘদিন ধরে নকল আকিজ বিড়ি উৎপাদন করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে বাজারজাত ও মজুদ করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলা প্রশাসন কার্যলয়ের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহ আহমেদ জেলার উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গাবাজারে বাজারে অভিযান চালায়। এসময় চৌদ্দ হাজার পাঁচশত (১৪,৫০০) শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত আকিজ বিড়ি জব্দ করা হয়।

অভিযানকালে নকল আকিজ বিড়িসহ আনোয়ারুল আলম নামের এক ব্যক্তিকে আটক করা পরে নকল বিড়ি বিক্রির দায়ে আটককৃত আনোয়ারুল আলমের নিকট থেকে নগদ দশ হাজার (১০,০০০) টাকা জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। একইসাথে তাকে একমাসের কারাদণ্ড দিয়ে জেল-হাজতে প্রেরন করা হয়। জব্দকৃত নকল বিড়ি গুলো আলামত হিসাবে নির্বাহী ম্যাজিস্ট্রেট এর জিম্মায় রাখা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com