সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঈদুল ফিতরে কাউন্সিলর প্রার্থীর বাসায় সৌজন্য সাক্ষাৎ; সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা ময়মনসিংহের গৌরীপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন দুই হত্যা মামলার পলাতক আসামি রাঙ্গুনিয়ায় গ্রেফতার চন্দনাইশে ছুরিকাঘাতে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরার অর্থায়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কোথাও বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সেতুমন্ত্রী সদরঘাটে ২লঞ্চের সংঘর্ষে তদন্তে ৬ সদস্যের কমিটি ঈদযাত্রা ঘিরে ভাড়া নৈরাজ্য ঠেকাতে অভিযানে জরিমানা জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

নাজিরপুরে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাই কালে আটক -১

  • আপডেট সময় মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪, ১.০৮ এএম
  • ১৩৩ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধিঃ
পিরোজপুরের নাজিরপুরে মো. জাহাঙ্গির হোসেন হাওলাদার (৪৫) নামের এক ইজিবাইক চালককে অজ্ঞান করে ওই ইজিবাইক ছিনতাই কালে মেহেদী হাসান রনি (২৫) নামের এক ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে রবিবার (১৮ফেব্রæয়ারী) সকালে উপজেলার শেখমটিয়া ইউনিয়নের খেজুরতলা বাজারে। আটককৃত মেহেদী হাসান রাজশাহী জেলার দূর্গাপুর উপজেলার জালুকা গ্রামের আয়নাল হকের ছেলে। থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. শাহ্ আলম হাওলাদার বলেন, আটককৃত রনি আন্ত: জেলা অজ্ঞান পার্টির সদস্য। ওই দিন সকালে সে তার অন্য এক সহযোগী মিলে উপজেলার মাটিভাঙ্গা থেকে ওই ইজিবাইকটি যাত্রী বেশে উঠে। পথে চালককে চেতনা নাশক কোন কিছু খাইয়ে অজ্ঞান করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মোড়ে ফেলে রেখে গাড়িটি নিয়ে চলে যায়। আর অন্যজন পালিয়ে যায়। গুরুতর অসুস্থ ইজিবাইক চালক জাহাঙ্গির উপজেলার শাঁখারীকাঠী ইউনিয়নের ভাইজোড়া গ্রামের আ. সত্তার হাওলাদারের ছেলে। এ ঘটনায় নাজিরপুর থানায় মামলা দায়ের হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার অসিত মিস্ত্রী বলেন, তাকে চেতনা নাশক কোন পদার্থ খাওয়ানো হয়েছে, তার চিকিৎসা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com