সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

শ্রীলঙ্কার বিপক্ষে দল ঘোষণা করেছে বিসিবি

  • আপডেট সময় বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪, ৬.১৫ পিএম
  • ২০৪ বার পড়া হয়েছে

মার্চে অনুষ্ঠিতব্য শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি ও দুই ম্যাচের ওয়ানডের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার(১৩ ফেব্রুয়ারি) এই দল ঘোষণা করা হয়। জাতীয় টি-টোয়েন্টি দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ডানহাতি স্পিনার আলিস আল ইসলাম। এছাড়া সাম্প্রতিক খেলায় দুর্দান্ত পারফরম্যান্সের ভিত্তিতে টি-টোয়েন্টি দলে ফিরেছেন অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ।

আলিসের অন্তর্ভুক্তি একটি বিস্ময়কর পদক্ষেপ ছিল, কারণ তিনি ২৪টি টি-টোয়েন্টিতে মাত্র ১৯ টি উইকেট নিয়েছিলেন।
টি-টোয়েন্টিতে মেহেদী হাসান মিরাজ বা তানভীর ইসলামের মতো স্পিনারদের উপেক্ষা করার সিদ্ধান্তটিও ছিল অবাক করার মতো। টি-টোয়েন্টির দল থেকে বাদ পড়েছেন আফিফ হোসেন ও শামীম হোসেনও। নিউ জিল্যান্ডের বিপক্ষে সবশেষ টি-টোয়েন্টি সিরিজে দলের হয়ে খেলেছিলেন তারা।

আগামী ৪ মার্চ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে শ্রীলঙ্কা সিরিজ। একই ভেন্যুতে ৬ ও ৯ মার্চ হবে বাকি দু’টি টি-টোয়েন্টি ম্যাচ। প্রথম দুই ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়। আর তৃতীয় ম্যাচটি শুরু হবে বিকাল ৩টায়।

এরপর ১৩, ১৫ ও ১৮ মার্চ চট্টগ্রামে অনুষ্ঠিত হবে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো। প্রথম দুইটি ওয়ানডে শুরু হবে দুপুর আড়াইটায় এবং তৃতীয় ম্যাচটি শুরু হবে সকাল ১০টায়।

সিরিজ শেষে দুই ম্যাচের টেস্ট সিরিজে অংশ নেবে দুই দল। প্রথম টেস্ট শুরু হবে ২২ মার্চ চট্টগ্রামে, দ্বিতীয় টেস্ট শুরু হবে ৩০ মার্চ সিলেটে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com