সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

তালতলীতে সাগরে মাছ ধরতে গিয়ে ট্রলারসহ নিখোঁজ ৬ জেলে

  • আপডেট সময় রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪, ৮.১০ পিএম
  • ১৯৩ বার পড়া হয়েছে

মল্লিক জামাল স্টাফ রিপোর্টার:-বরগুনার তালতলী থেকে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলার মালিক সহ ৬ জেলে নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

গত সোমবার(২৯ জানুয়ারী) ৩দিনের রসদ নিয়ে সাগরে যান। কিন্তু বৃহস্পতিবার ১লা ফেব্রুয়ারী থেকে জেলেদের সাথে যোগাযোগ বিছিন্ন হয়। (আজ ৪ ফেব্রুয়ারী) ৭ দিন পার হয়ে গেলেও তাদের কোনো সন্ধান মেলেনি।
নিখোঁজ এসব জেলেদের পরিবার এখন দুশ্চিন্তার মধ্যে রয়েছেন।

নিখোঁজ জেলেরা হলেন-নিশান বাড়িয়া ইউনিয়নের তেতুলবাড়িয়া গ্রামের মোতালেব মাঝির পুত্র ট্রলার মালিক ও মাঝি মোঃ বেলাল মিয়া, (৪০),আ.সালাম এর পুত্র মো. রাসেল (২৮), মৃত আ.করিম মিয়ার পুত্র নুরু মিয়া (৪৫),
একই ইউনিয়নের নলবুনিয়া গ্রামের মৃত শেখ সাদি মোল্লার পুত্র মোহাম্মদ মোল্লা (৪২),মেনিপাড়া গ্রামের মেনাজ হাওলাদারের পুত্র কামাল হাং(৪৬)ও বড়বগী ইউনিয়নের কাজিরখাল গ্রামের মৃত হাসেম হাওলাদারের পুত্র ফারুক হাওলাদার (৪৫)।

নিখোঁজ ট্রলার মালিক ও মাঝি বেল্লাল মিয়ার চাচা জহিরুল ইসলাম বলেন, ‘ তার ভাতিজা ৬জেলেকে নিয়ে গেল ২৯ জানুয়ারি ট্রলার নিয়ে সাগরে মাছ ধরতে যায়। স্বাভাবিকভাকে বেশি মাছ পাওয়ার আশায় তারা ৩ থেকে ৪ দিনের রসদ নিয়ে যায়। কিন্তু ৭দিন হয়ে গেলেও তাদের সন্ধান মেলেনি। প্রত্যেকের মোবাইল বন্ধ রয়েছে। সাগরে একটি ট্রলারের মেশিন নষ্ট হয়েছে, এমন তথ্য জানিয়েছে ফিরে আসা জেলেরা। তিনি আরও বলেন, ‘সবাই গরিব মানুষ। দিন এনে দিনে খায়। পরিবার তাদের নিয়ে অনেক দুঃশ্চিন্তায় রয়েছে। নিখোজের বিষয় প্রশাসনকে অবগত করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com