মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় নিহতের সংখ্যা ২৬ হাজার ছাড়িয়েছে

  • আপডেট সময় শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪, ৬.৩৯ পিএম
  • ১৬৪ বার পড়া হয়েছে

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় নিহতের সংখ্যা ২৬ হাজার ছাড়িয়ে গেছে। নিহত ফিলিস্তিনিদের ৭০ শতাংশই নারী ও শিশু। শুক্রবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

এদিকে গাজায় ১১২ দিন ধরে নির্বিচার হামলা চালিয়ে আসা ইসরায়েল মিত্র যুক্তরাষ্ট্রের কাছে আরও অস্ত্রসহায়তা চেয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল জানায়, সর্বশেষ ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরও ১৮৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩৭৭ জন। এ নিয়ে ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ২৬ হাজার ৮৩-তে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ৬৪ হাজার ৪৮৭ জন।

স্বাস্থ্য মন্ত্রণালয় আরও বলেছে, বহু মানুষ এখনো বাড়িঘর ও বিভিন্ন স্থাপনার ধ্বংসস্তূপের নিচে পড়ে আছেন। তাদের কাছে পৌঁছাতে পারছেন না উদ্ধারকারীরা।

গাজার দ্বিতীয় বৃহত্তম শহর খান ইউনিস ঘেরাও করে নির্বিচার হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। সেখানে বিপুলসংখ্যক বেসামরিক নাগরিক আটকা পড়েছেন। এ নিয়ে উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়।

গাজা নগরীর উপকণ্ঠের আরও উত্তরে ত্রাণের জন্য অপেক্ষমাণ লোকজনের ওপর গোলাবর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী। এতে ২০ জন নিহত ও ১৫০ জন আহত হয়েছেন বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com