সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

খেলাধুলার বিকাশ ঘটাতে মাদকমুক্ত সমাজ গড়তে হবে- এমপি মহিউদ্দিন মহারাজ 

  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪, ১০.৩২ পিএম
  • ২১৭ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালীতে  পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ বলেন, আমার নির্বাচনী অঙ্গীকার মাদকমুক্ত সমাজ গড়ার। সেই অঙ্গীকার বাস্তবায়ন করতে সবার সহযোগিতা চাই সোমবার (২৩ জানুয়ারি) বিকালে কাউখালী সরকারি বালক বিদ্যালয়ে মাঠে ক্রীড়াই শক্তি ক্রীড়া বল, এই প্রতিপাদকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রিড়া সমিতির উপজেলা পর্যায়ে ৫২ তম শীতকালীন ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মনু মিয়া, কাউখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বায়েজিদুর রহমান,উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধ অ্যাডভোকেট এ কে এম আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, চিড়াপাড়া ইউপি চেয়ারম্যান লাইকুজ্জামান মিন্টু সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপজেলার ৩১ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৬৫টি ইভেন্টে প্রায় ৩৫০ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। বক্তব্য শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি বিজয়ীদের কাজে পুরস্কার বিতরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com