সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

বাচসাস পরিবার দিবস ২৪ ফেব্রুয়ারি

  • আপডেট সময় রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪, ২.৫৫ পিএম
  • ২১৯ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেলঃ-বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিকদের ৫৫ বছরের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)। আগামী ২৪ ফেব্রুয়ারি (শনিবার) সোনারগাঁও বাংলার তাজমহল-এ ‘বাচসাস পরিবার দিবস ২০২৪’ অনুষ্ঠিত হবে।

১৯ জানুয়ারি বাচসাস সভাপতি রাজু আলীমের সভাপতিত্বে বাচসাসের কার্যনির্বাহী পরিষদের সভায় এই সিদ্ধান্ত হয়। বাচসাস সদস্যরা তাদের পরিবারসহ এই আয়োজনে অংশ নিতে পারবেন। অংশগ্রহণের জন্য সদস্যদের নিবন্ধন করতে হবে। নিবন্ধনের জন্য কোনো ফি প্রযোজ্য নয় বলে জানান বাচসাসের সাধারণ সম্পাদক রিমন মাহফুজ। নিবন্ধনের জন্য উদযাপন কমিটির আহবায়ক লিটন রহমান, সদস্য সচিব শফিকুল আলম মিলন ও সহ-সাধারণ সম্পাদক রাহাত সাইফুলের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে। নিবন্ধনের শেষ তারিখ ১৫ ফেব্রুয়ারি।

বাচসাসের পরিবার দিবসে দিনব্যাপী আয়োজনের মধ্যে থাকছে সদস্য সন্তানদের ক্রীড়া প্রতিযোগিতা। এ ছাড়া সদস্যদের জন্য বিশেষ উপহার এবং র‌্যাফেল ড্র। বিকেলে থাকছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

এদিকে, বাচসাস-এর সাংগঠনিক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে কার্যনির্বাহী কমিটির সভায় নতুন সদস্য আহ্বান করার সিদ্ধান্ত গৃহীত হয়। যারা সংস্কৃতি ও চলচ্চিত্র বিষয়ক সাংবাদিকতায় জড়িত তারা আবেদন করার সুযোগ পাবেন। বিশেষ করে যারা প্রিন্ট, ইলেক্ট্রনিক মিডিয়া ও অনলাইন পোর্টালে সংস্কৃতি ও চলচ্চিত্র বিষয়ক রিপোর্টিং করে থাকেন। বাচসাস কর্তৃক নির্ধারিত ফরম পূরণ করে ৩০ ফেব্রুয়ারির মধ্যে জমা দিতে হবে।

আবেদনপত্র সংগ্রহ করা যাবে বাচসাসের সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম মিলন, অর্থ সম্পাদক সাহাবুদ্দিন মজুমদার, দপ্তর সম্পাদক আহমেদ তেপান্তর, সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক সম্পাদক আঞ্জুমান আরা শিল্পী ও নির্বাহী সদস্য রুহুল আমিন ভূঁইয়ার কাছ থেকে। আগ্রহীরা আগামী ৩০ ফেব্রুয়ারির মধ্যে ১০০ (একশ) টাকা মূল্যের ফরম সংগ্রহ করে, ফরম পূরণ করে ১০০০ (এক হাজার) টাকা জমা দিয়ে আবেদন করতে পারবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com