সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

৪৭ তম আন্তর্জাতিক কোলকাতা বইমেলায় অংশ গ্রহণ করতে যাচ্ছেন নৃত্যশিল্পী নাইম

  • আপডেট সময় শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪, ১.১১ এএম
  • ২৩৯ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেল,বিনোদন প্রতিবেদকঃ- সময়ের সাথে তালমিলিয়ে কাজ করে যাচ্ছেন সময়ের জনপ্রিয় বাংলাদেশ তরুণ প্রজন্মের নৃত্যশিল্পীদের একজন নাইমুজ ইনাম নাইম। বর্তমানে বাংলাদেশের সর্বোচ্চ সাংস্কৃতিক প্রতিষ্ঠান বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে নৃত্যশিল্পী হিসেবে কর্মরত আছেন।

৪৭ তম আন্তর্জাতিক কোলকাতা বইমেলা ২০২৪ এ সাংস্কৃতিক অনুষ্ঠানে ‘বাংলাদেশ দিবস’ উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ থেকে একটি সাংস্কৃতিক দল ভারত গমন করছেন তার সদস্য হিসেবে আছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির গুণি এই নৃত্যশিল্পী।

আগামী ২০শে জানুয়ারি কোলকাতার সল্ট লেকে ৪৭ তম আন্তর্জাতিক কোলকাতা বইমেলা ২০২৪ শে
‘বাংলাদেশ দিবস’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে প্রেরিত নৃত্যশিল্পী, কন্ঠশিল্পী এবং যন্ত্রশিল্পীবৃন্দ।

উল্লেখ্য যে, ৪৭তম ইন্টারন্যাশনাল কোলকাতা বইমেলা ২০২৪ এ
‘ বাংলাদেশ দিবস’ উদযাপন জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মূলভাবনা ও পরিকল্পনা করেছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সম্মানিত মহাপরিচালক ঋত্বিক নাট্য প্রাণ একুশে পদকপ্রাপ্ত গুণী শিল্পী লিয়াকত আলী লাকি। তিনি সাংস্কৃতিক দলের প্রধান সমন্বয়ক হিসেবে ভারতে উপস্থিত থাকবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com