সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

গৌরীপুর ও পূর্বধলা সীমান্তবর্তী শ্যামগঞ্জ বাজারে দুইটি দোকান মালামাল সহ আগুনে পুড়ে ছাড়খাড়

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪, ১.১২ পিএম
  • ১৯৬ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিবেদকঃ-ময়মনসিংহের গৌরীপুর ও নেত্রকোণার পূর্বধলা সীমান্তবর্তী বাণিজ্যিক এলাকা শ্যামগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনায় দুইটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালামাল পুড়ে গেছে।

বুধবার দুপুরে ময়মনসিংহ -নেত্রকোণা মহাসড়কের পূর্বধলার অংশের শ্যামগঞ্জ বাজারে এই ঘটনা ঘটে।

খবর পেয়ে পূর্বধলা ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, বুধবার দুপুরে শ্যামগঞ্জ বাজারের ব্যবসায়ী আব্দুল্লাহর তুলার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী হুমায়ূন কবিরের সার-বীজের দোকানে। খবর পেয়ে পূর্বধলা ফায়ার সার্ভিস টিমের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

পক্ষদর্শীরা জানান,অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই ব্যবসায়ীর মধ্যে হুমায়ুন কবিরের ২০ লাখ ও আব্দুল্লাহর ১০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।

পূর্বধলা ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার আব্দুর রাফি জানান, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com