সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

হালুয়াঘাটে সড়ক দূর্ঘটনায় নিহত- ১

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪, ১.১০ পিএম
  • ২১০ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিবেদকঃ-ময়মনসিংহের হালুয়াঘাটে সড়ক দুর্ঘটনায় ১জন নিহত ও ২ জন মারাত্মক আহত হয়েছে। বুধবার (১৭ জানুয়ারী ) বিকেলে দড়ি নগুয়া গ্রামের মেইলগেট সংলগ্ন স্থানে বেপরোয়া গতিতে মোটর সাইকেল চালাতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে।

নিহত ব্যক্তি উপজেলার কুমুরিয়া গ্রামের মুজিবুর রহমান এমএল এর পুত্র তামিম (১৬)। সে স্থানীয় বি.কে.কে উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। গুরুতর আহতরা হলেন তার বন্ধু বাঘমার গ্রামের আতিকুল ইসলাম দুদুর পুত্র রাতুল ইসলাম (১৬), আব্দুল জালালের পুত্র লিটন মিয়া (১৬)।

আহতদের হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন তবে উভয়ের অবস্থা আশংকাজনক বলে জানা যায়।

হালুয়াঘাট থানার ওসি (তদন্ত) আবুল হাসেম জানায়, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনি পক্রিয়া চলমান রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com