সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

তেজগাঁওয়ে বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা নাশকতা নাকি দুর্ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে : ডিএমপি কমিশনার

  • আপডেট সময় শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪, ৪.১৪ পিএম
  • ২০০ বার পড়া হয়েছে

রাজধানীর তেজগাঁও এলাকায় মোল্লাবাড়ি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা নাশকতা, দুর্ঘটনা নাকি বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার)।

আজ শনিবার বেলা দেড়টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, তেজগাঁও মোল্লাবাড়ি বস্তিতে শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং ফায়ার সার্ভিস রাত পৌনে চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। বস্তিতে ৩০০ এর মতো ঘর ছিলো, আগুনে বস্তির প্রায় সব ঘরই পুড়ে গেছে। তবে আগুন কীভাবে লেগেছে সে বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না, তদন্ত চলছে। এ ঘটনায় ১ জন নারী ও ১ জন শিশুর মৃত্যু হয়েছে এবং ১ জন নারী ও ১ জন শিশু হাসপাতালে ভর্তি আছেন।

কমিশনার বলেন, যে দুজন আগুনে পুড়ে মারা গেছে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে, পরিচয় নিশ্চিত হওয়ার জন্য ডিএনএ সংগ্রহ করা হচ্ছে।

এ সময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খঃ মহিদ উদ্দিন বিপিএম-বার, তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার এইচ এম আজিমুল হক পিপিএম-সেবা, মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ ফারুক হোসেনসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। (ডিএমপি নিঃ)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com