সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

ময়মনসিংহের বালু বোঝাই ট্রাকের সঙ্গে ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত – ৪

  • আপডেট সময় সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩, ৫.৪২ পিএম
  • ২১২ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,বুরো প্রধানঃ-ময়মনসিংহে বালু বোঝাই ট্রাকের সঙ্গে ঢাকাগামী বলাকা কমিউটার ট্রেনের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো চারজন।

সোমবার (২৫ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে সদর উপজেলার রঘুরামপুর রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। তবে এ ঘটনার পর নেত্রকোনা-ভৈরবে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

কোতোয়ালি মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুর ১টার দিকে শম্ভুগঞ্জ রেলক্রসিং পার হওয়ার সময় বালুবোঝাই ট্রাকটি সেখানে আটকে যায়। এ সময় জারিয়া থেকে ছেড়ে আসা ‘বলাকা কমিউটার’ ট্রেনটির সঙ্গে রেলক্রসিংয়ে আটকে থাকা ট্রাকের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ট্রেনের ইঞ্জিনের সামনে থাকা তিনজনের মৃত্যু হয়।

এরপর ইঞ্জিনের ভেতরে থেকে একজনের মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় চারজন আহত হয়েছেন। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওই রেলক্রসিংয়ে কোনো ধরনের বেরিয়ার ছিল না, ঝুঁকিপূর্ণভাবেই এখান দিয়ে যানবাহন চলাচল করতো বলে জানান স্থানীয়রা।

এ দিকে এ ঘটনার পর নেত্রকোনা-ভৈরবে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কাজ চালাচ্ছে। উদ্ধার অভিযান শেষ হলে ওই রুটে ফের ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com