সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

নগরকান্দায়  ট্রাকের ধাক্কায় নারীর মৃত্যু।

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩, ১.৪৫ এএম
  • ২০৮ বার পড়া হয়েছে
মাহমুদুর রহমান(তুরান) (ফরিদপুর)প্রতিনিধিঃ
 ফরিদপুরের নগরকান্দায়  ট্রাকের ধাক্কায় ঝর্ণা বেগম (৪৫) নামের এক অটোভ্যান আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১০ টার দিকে উপজেলার তালমা মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী একটি ট্রাক (ঢাকা মেট্রোঃ ন-১১-১৫৮১) তালমা মোড়ে পৌছালে, সড়কে থাকা একটি অটোভ্যানকে পেছনদিক থেকে ধাক্কা দিলে অটোভ্যানটি দুমড়েমুচড়ে যায়।
এসময় ভ্যানে থাকা ঐ নারীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। এ ঘটনায় অটোতে থাকা অপর তিন আরোহী আহত হয়। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত ঝর্ণা বেগম উপজেলার কৃষ্ণনগর গ্রামের মৃতঃ সালাম সরদারের স্ত্রী। তিনি সকালে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে তালমা বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে দূর্ঘটনার কবলে পড়ে প্রান হারান তিনি। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ভাংগা হাইওয়ে থানার ওসি খাইরুল আনাম জানান, ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে ফরিদপুর মর্গে পাঠিয়েছে। ঘাতক  ট্রাক সহ চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com