সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

সম্মাননা পাচ্ছেন ফেরদৌস আরা, দুলাল খান ও দিঠি

  • আপডেট সময় শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩, ১২.১৫ এএম
  • ২০৮ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেলঃ-স্টার প্লাস কমিউনিকেশন আয়োজিত ‘স্টার প্লাস মিউজিক অ্যাওয়ার্ড ২০২৩’ অনুষ্ঠান আয়োজিত হতে যাচ্ছে আগামীকাল ১ ডিসেম্বর বিকাল ৫টায় প্যান-প্যাসিফিক হোটেল সোনারগাঁয়। এ বছর আজীবন সম্মাননা পাচ্ছেন নজরুল সংগীতের প্রখ্যাত শিল্পী ফেরদৌস আরা। সংগীত বিভাগে সেরা শিল্পীর পুরস্কার পাচ্ছেন জনপ্রিয় শিল্পী দিঠি আনোয়ার। আর বিনোদন সাংবাদিকতায় পুরস্কার পাচ্ছেন বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য ও বৈশাখী টেলিভিশনের মিডিয়া মুখপাত্র দুলাল খান।

এছাড়া যারা সম্মাননা পাচ্ছেন তারা হলেন- চলচ্চিত্রকার দেওয়ান নজরুল, লায়লা নাজনীন হারুন, জাবেদ আহমেদ কিসলু, ইফতেখার হোসেন পিন্টু, ব্যান্ড দল স্পন্দন, বুলবুল টুম্পা, সৈয়দ আলী আহসান লিটন, দীপ্তি চৌধুরী, অনামিকা পুনম, সেলিনা ওসমান শর্মী ও সানজিদা তন্বী।

স্টার প্লাস কমিউনিকেশনের পরিচালক নাজমুল খান জানান, সংগঠনের প্রধান উপদেষ্টা সাবেক সংসদ সদস্য জাফর ইকবাল সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বীর মুক্তিযোদ্ধা সাবেক সেনা প্রধান লেঃ জেনারেল এম. হারুন-অর-রশিদ (অবঃ) বীরপ্রতীক, বিশেষ অতিথি থাকবেন প্রখ্যাত গায়ক ফেরদৌস ওয়াহিদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com