শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

এ্যানি মিথ্যা বলেছেন নির্যাতন করা হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট সময় শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩, ৫.৩১ পিএম
  • ১৮৫ বার পড়া হয়েছে

বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির বাসা ভাঙচুর করা হয়েছে বা তাকে থানায় নিয়ে নির্যাতন করা হয়েছে আদালতে দেয়া তার বক্তব্য সঠিক নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুল তলায় শরৎ উৎসবের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ্যানির বাসা ভাংচুর করা হয়েছে বা তার ওপর নির্যাতন করা হয়েছে এর কোনো প্রমাণও কেউ দেখাতে পারেনি।

আদালতকে আকৃষ্ট করতেই এধরনের অভিযোগ তোলা হয়েছে বলে মন্তব্য করেন আসাদুজ্জামান খান কামাল।

ধানমন্ডির বাসা থেকে মঙ্গলবার গভীর রাতে বিএনপির প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে গ্রেপ্তার করে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ বুধবার তাকে আদালতের মাধ্যমে চারদিনের হেফাজতে পেয়েছে।

এ্যানির গ্রেপ্তারের নিন্দা জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এ্যানিকে তার বাসার দরজা ভেঙে গ্রেপ্তার করা হয়েছে। যে পদ্ধতিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে তা ভয়াবহ ও আশংকাজনক।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই এ্যানিকে ধরা হয়েছে। তিনি বলেন, এ্যানির নামে লক্ষ্মীপুরে দুটি মামলা ছিল, তিনি জামিন নেননি। তাই তাকে গ্রেফতার করা হয়েছে।

ওয়ারেন্টপ্রাপ্ত আসামিদের আদালতে গিয়ে জামিন নেয়ার কথা থাকলেও এ্যানি তা করেননি মন্তব্য করে কামাল বলেন, থানা পুলিশ তাকে নির্যাতন করেনি। সেখানে সিসি ক্যামেরা রয়েছে, আমরা কোনো আলামত খুঁজে পাইনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com