সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

পরীমণির অপেক্ষার অবসান

  • আপডেট সময় সোমবার, ৯ অক্টোবর, ২০২৩, ১.০৭ এএম
  • ২১৪ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেল,বিনোদন প্রতিবেদকঃ-অবশেষে দুই বছর পর লাইট ক্যামেরা অ্যাকশনে ফিরলেন চিত্রনায়িকা পরীমণি। যে দ্বিতীয় ইনিংসে ফেরার জন্য মুখিয়ে ছিলেন এই নায়িকা। রোববার (০৮ অক্টোবর) দেশের শীর্ষ অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ প্রযোজিত ‘ডোডোর গল্প-Story of Dodo’ সিনেমার মাধ্যমে দ্বিতীয় ইনিংসে প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তিনি।

ফেরা প্রসঙ্গে উচ্ছ্বসিত কণ্ঠে পরী

মণি বলেন, এতদিন এই দিনটির অপেক্ষায় ছিলাম। দুটি বছর এই প্রিয় জায়গাটি থেকে দূরে থাকতে হয়েছিল। ফেরার জন্য মুখিয়ে ছিলাম। অবশেষে ফেরা। ভীষণ ভালো লাগছে দ্বিতীয় ইনিংসে ফিরতে পেরে। ‘ডোডোর গল্প’ হতে যাচ্ছে অন্যরকম একটি গল্পের সিনেমা। ভিন্ন ঘরানার একটি চরিত্রে এ সিনেমায় দেখা যাবে। আশা করি, সিনেমাটি মুক্তি পেলে সবার পছন্দ হবে।

জানা গেছে, প্রথম দিনের শুটিংয়ে পরীমণি ছাড়াও অংশ নিয়েছেন আহসান হাবিব নাসিম প্রমুখ। একটানা কাজ করে শেষ হবে এর দৃশ্য ধারণ। চলতি বছরই সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা প্রযোজনা প্রতিষ্ঠানের।

এই সিনেমার মাধ্যমে দীর্ঘ বিরতি পেরিয়ে চিত্রনায়ক সাইমন সাদিকের সঙ্গে জুটি বেঁধেছেন পরী। ‘ডোডোর গল্প’র কাহিনি, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনায় আছেন কথাসাহিত্যিক ও নির্মাতা রেজা ঘটক।

সিনেমাটিতে কাজল চৌধুরীর চরিত্রে অভিনয় করছেন পরীমণি আর ফটোগ্রাফার রায়হান চরিত্রে সাইমন সাদিক। সিনেমাটি ২০২১-২২ অর্থবছরের ৬০ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছে। এর প্রযোজক নাজমুল হক ভূঁইয়া (খালেদ), নির্বাহী প্রযোজক খাদেমুল জাহান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com