মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ভাঙ্গায় বিকল ট্রাক মেরামতের সময় বাসচাপায় বাবা-ছেলে নিহত ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের কার্যক্রম পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ঈদুল আযহা উপলক্ষে পশুর হাট ইজারাদারদের সঙ্গে মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে মাদক ব্যবসায়ী গ্রেফতার বিমানমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাটজা’র সৌজন্য সাক্ষাৎ,,,বিজয় দিবসে খুলছে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল জিয়া গবেষণা পরিষদের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত চার সপ্তাহে হামের পরিস্থিতি স্বাভাবিক হবে: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ছাড়ালো ৫০ হাজার ৫১৫৮১ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর

‘যন্ত্রণা’ নিয়ে প্রেক্ষাগৃহে আসছেন আদর-প্রকৃতি

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩, ১০.৩০ পিএম
  • ১৮৭ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেল,বিনোদন প্রতিবেদকঃ-ঢালিউড চলচ্চিত্রের সম্ভাবনাময় নতুন জুটি চিত্রনায়ক আদর আজাদ ও চিত্রনায়িকা মানসী প্রকৃতি। প্রথমবার তারা জুটি বেঁধে অভিনয় করেছেন ভালোবাসার গল্পে নির্মিত ‘যন্ত্রণা’ নামের সিনেমায়।

আব্দুল্লাহ জহির বাবুর গল্পে সিনেমাটি পরিচালনা করেছেন আরিফুর জামান আরিফ। অনেক আগেই সিনেমাটির নির্মাণ কাজ শেষ হয়েছে। নতুন খবর হচ্ছে, আগামী ২৭ অক্টোবর (শুক্রবার) দেশজুড়ে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বলে জানান এর নির্মাতা।

এই সিনেমার মাধ্যমে দীর্ঘ বিরতি পেরিয়ে নতুনভাবে বড় পর্দার জন্য কাজ করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মানসী প্রকৃতি। তিনি বলেন, দীর্ঘ সময় পর নতুন সিনেমা নিয়ে দর্শকদের মুখোমুখি হতে যাচ্ছি। যেহেতু অনেক দিন পর সিনেমায় কাজ করেছি। তাই বুঝেশুনে ভালো একটি গল্প দিয়েই ফিরতে চেয়েছিলাম। ‘যন্ত্রণা’ তেমনই একটি গল্প। নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি চরিত্রটি ফুটিয়ে তুলতে। বাকিটা দর্শক বলতে পারবেন কতটুকু পেরেছি। সময় যতটা ঘনিয়ে আসছে ততটা নার্ভাস লাগছে। তবে এতটুকু বলতে পারব প্রেক্ষাগৃহে এসে দর্শক নিরাশ হবেন না। সবাইকে প্রেক্ষাগৃহে এসে সিনেমাটি দেখার আহ্বান রইল। আশা করছি, আমাদের প্রথম জুটির কাজ দর্শক ভালো ভাবে গ্রহণ করবেন।

আদর আজাদ বলেন, ভালোবাসার গল্পে সিনেমাটি নির্মিত হয়েছে। গল্পে নতুনত্ব আছে। বর্তমান সময়কে মাথায় রেখেই সিনেমাটি নির্মিত হয়েছে। এই সিনেমার মাধ্যমে প্রথমবার আমরা একসঙ্গে কাজ করেছি। আশা করছি, সিনেমাটি মুক্তি পেলে দর্শক পছন্দ করবেন।

স্মার্ট মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমাটিতে চারটি গান রয়েছে। দুটি করে চারটি গান লিখেছেন জনপ্রিয় গীতিকার সুদীপ কুমার দীপ ও রবিন ইসলাম। গানগুলো গেয়েছেন আকাশ সেন, কনা, বেলী আফরোজ, মিলন, আতিয়া আনিসা, অয়ন চাকলাদার ও কর্ণিয়া। আবহ সঙ্গীত পরিচালনা করেছেন রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত সঙ্গীত পরিচালক ইমন সাহা। সঙ্গীতায়োজনে রবিন ইসলাম।

সিনেমাটিতে আদর-প্রকৃতি ছাড়াও আরও অভিনয় করেছেন- সায়মা স্মৃতি, শতাব্দী ওয়াদুদ, ডন, বড়দা মিঠু, আশরাফ কবির, সোহেল রশিদ, গাঙ্গুয়া, জাহিদ, পারভেজ সুমন, শেখ স্বপ্না, পারভিন আক্তার, অতিথি শিল্পী তনামি হক প্রমুখ। পনির আহমদের চিত্রগ্রহণে চলচ্চিত্রটি সম্পাদনা করেছেন রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র সম্পাদক তৌহিদ হোসেন চৌধুরী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com