সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

চট্টগ্রামের ১২৯২ সংগঠনের নির্বাচন নিয়ে অনিয়ম ও বিতর্কিত

  • আপডেট সময় বুধবার, ৪ অক্টোবর, ২০২৩, ১০.১২ পিএম
  • ২২৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ-চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানাধীন অলংকারস্থ ৯৩ শপিং কমপ্লেক্স তৃতীয় তলায় সীতাকুণ্ড অটোটেম্পু শ্রমিক ইউনিয়ন ১২৯২ /৮৭ সংগঠনের নির্বাচন ২০২৩ এ নিয়ে বিতর্কিত এবং মাদক ব্যবসায়ী শাহ-জালালকে সহ-সভাপতি প্রার্থী হিসেবে মনোয়নপত্র দেওয়াসহ সংগঠনের নানা অনিয়ম ও বিতর্কিত অনেক প্রার্থী রয়েছে। ৪ অক্টোবর বুধবার বিকেল সাড়ে ৩ টায় এ অভিযোগ দায়ের করেন নির্বাচনী প্রার্থীরা।

শাহ-জালালের ব্যাপারে ইমনের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি সংবাদমাধ্যমকে বলেন,শাহ-জালাল একজন মাদক ব্যবসায়ী তিনি কিভাবে ১২৯২/৮৭ সংগঠনের সহ-সভাপতি প্রার্থী হিসেবে নির্বাচন করতে পারে না। তিনি এই সংগঠনের কেউ না।তিনি নির্বাচনে মোটা অংকের টাকার বিনিময়ে অংশগ্রহণ করছে।নির্বাচন কমিশনার যাচাই-বাছাই না করে মনোনয়নপত্র দিয়েছে।আমি শাহ-জালালের ব্যাপারে মৌখিকভাবে কয়েকবার অভিযোগ দিয়েছি, নির্বাচন কমিশনার এ ব্যাপারে কোন পদক্ষেপ নেয় নাই। বারবার নির্বাচন কমিশনারকে অবগত করার পরেও শাহ-জালালের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করে নাই। আজ পাঁচই অক্টোবর বিকেলে নির্বাচন কমিশনারকে আমি লিখিতভাবে একটা অভিযোগ দায়ের করব।বলে জানান তিনি।

শাহ-জালালের ব্যাপারে নির্বাচন কমিশনার মুরাদ এর মুঠোফোনে যোগাযোগ করলে তিনি সংবাদমাধ্যমকে বলেন,শাহ-জালাল এর ব্যাপারে কেউ কোনো অভিযোগ দায়ের করে নাই,শাহ-জালালের বিরুদ্ধে তথ্য প্রমান প্রমাণিত হলে সেক্ষেত্রে আমরা শাহ-জালালের মনোনায়নপত্র বাতিল ঘোষণা করব।তিনি আরও বলেন,একটি সংগঠন চালাতে গেলে টুকটাক অনেকেই অনেক অনিয়ম থাকতে পারে,এই মুহূর্তে সবদিকই নজর দেওয়াটা ঠিক না আমাদের,বলে জানান তিনি।

এবিষয়ে শাহ-জালালের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি সংবাদমাধ্যমকে বলেন,ভাই আমি একটু ব্যস্ত আছি, এক থেকে দেড় ঘন্টা পরে আমি ফ্রি হয়ে আপনাকে ফোন করব,আপনারা কোথায় আছেন আমি নিজে এসে আপনাদের সাথে যোগাযোগ করব বলে জানান।

নির্বাচনের বিষয়ে চট্টগ্রাম শ্রম অধিদপ্তরের সরকারি পরিচালক সাব্বির আহমেদ এর
মুঠোফোনে যোগাযোগ করলে তিনি সংবাদমাধ্যমকে বলেন,নির্বাচনের বিষয়টি নিয়ে আদালতে মামলা চলমান,কোর্ট থেকে যে নির্দেশনা দেবে ওই নির্দেশনা অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করব,বলে জানিয়েছেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com