সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

“মায়ের মেলা”

  • আপডেট সময় মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩, ১২.২৫ পিএম
  • ২১২ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেল,বিনোদন প্রতিবেদকঃ-সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, পৃথিবীতে মায়ের চেয়ে আপন আর কেউ নেই। মায়ের তুলনা কেবল মা। যার সঙ্গে সুখ-দুঃখ, আনন্দ-বেদনা সবকিছু শেয়ার করা যায়। যার মা নেই সেই কেবল মায়ের গুরুত্ব ও মর্যাদা বুঝতে পারে। যাদের মা এখনো জীবিত আছে তাদেরকে মায়ের প্রতি যথেষ্ট দাযিত্ববান, যত্নশীল, শ্রদ্ধা ও সম্মান প্রদর্শনের আহবান জানাই।

প্রতিমন্ত্রী আজ রাতে আন্তর্জাতিক জনপ্রিয় ফোক কন্ঠশিল্পী ও মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগমের গ্রামের বাড়ি মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার জয়মন্টপ ভাকুম গ্রামে তাঁর জন্মদাত্রী প্রয়াত মা উজালা বেগম এর স্মরণে দুই দিনব্যাপী (০১-০২ অক্টোবর ২০২৩) “মায়ের মেলা” এর সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রধান অতিথি বলেন, আমি বরাবরই মায়ের ভক্ত। মাকে না বলে কখনো বাড়ির আঙিনার বাইরে যেতাম না। মা সবসময় আমাকে দোয়া করে দিতেন। মায়ের দোয়া ও আশীর্বাদ আছে বলেই হয়তো আজ এ পর্যন্ত আসতে পেরেছি। সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, আমার মা হঠাৎ করে অসুস্থ হয়ে আমার কোলেই মৃত্যুবরণ করেন। তখন মনে হয়েছে আমি যেন একেবারে নিঃস্ব হয়ে গেছি।

কন্ঠশিল্পী ও মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তৃতা করেন মানিকগঞ্জ পৌরসভার মেয়র মো. রমজান আলী, সিঙ্গাইর উপজেলা নির্বাহী অফিসার দীপন দেবনাথ, সিঙ্গাইর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শহীদুর রহমান শহীদ প্রমুখ।

উল্লেখ্য, মায়ের মেলা’য় দেশ-বিদেশের বিভিন্ন বাউল শিল্পীরা রকমারি ভাব গান,পালা গান পরিবেশন করেন। এ মেলাকে কেন্দ্র করে গান শুনতে সিংগাইরসহ মানিকগঞ্জ জেলার বিভিন্ন স্থান থেকে হাজারো দর্শক সমবেত হন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com