সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

বর্ষসেরা আলোকচিত্রী মনন মুনতাকা

  • আপডেট সময় রবিবার, ১ অক্টোবর, ২০২৩, ১.২৪ পিএম
  • ১৮৭ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেল,বিনোদন প্রতিবেদকঃ-দ্বাদশতম‘ফটোফি বর্ষসেরা আলোকচিত্রী পুরস্কার’ (২০২২) পেয়েছেন আলোকচিত্রী মনন মুনতাকা। ‘টেক্সচার অ্যান্ড মিক্সচার’ শিরোনামের ফাইন-আর্ট ফটোগ্রাফির জন্য তিনি এই পুরস্কার অর্জন করলেন।

২০২১ সালে মনন মুনতাকা দিনাজপুর ভ্রমণ করেন। সেসময় থেকে তিনি স্থানীয় বিভিন্ন সম্প্রদায়ের সঙ্গে দেখা ও কথা বলার সুযোগ পান। শুরু করেন উরাওঁ, মারোয়াড়ি এবং বিহারিদের জীবন নথিভুক্ত করা। ২০২৩ সালের মার্চে তিনি কাজটি সম্পন্ন করেন। স্থির ও চলমান ছবি এবং অডিও রেকর্ডিংয়ের মাধ্যমে তাদের জীবনযাত্রা নথিভুক্ত করা হয়েছে। সেই কাজেরই শিরোনাম ‘টেক্সচার অ্যান্ড মিক্সচার’।

৩০ সেপ্টেম্বর, শনিবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারের দিলু রোডে অবস্থিত ফটোফি একাডেমি অব ফাইন-আর্ট ফটোগ্রাফির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে মননের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলোকচিত্রী শফিকুল আলম কিরণ। আরো উপস্থিত ছিলেন পুরস্কার বিজয়ী নির্বাচন প্রক্রিয়ার প্রধান মোহাম্মদ রাকিবুল হাসান, ফটোফির সহ-প্রতিষ্ঠাতা সুদীপ্ত সালাম প্রমুখ।

ফটোফির সমন্বয়ক শিশির চৌধুরী বলেন, ‘উদীয়মান মেধাবী ও সৃজনশীল তরুণ আলোকচিত্রীদের উৎসাহিত করতে ২০১১ সাল থেকে আমরা এই পুরস্কার দিচ্ছি। দেশে ফাইন-আর্ট আলোকচিত্রচর্চাকে উৎসাহিত করতেই আমাদের এই উদ্যোগ। আমরা গর্বিত কোনো পৃষ্ঠপোষক ছাড়াই সফলতার সঙ্গে এক যুগ অতিক্রম করতে পেরেছি।’ এবারের আয়োজনে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ছিল ঢাকা অপেরা।

পুরস্কার হিসেবে আলোকচিত্রী মনন পেয়েছেন একটি ক্রেস্ট, সার্টিফিকেট ও ২০ হাজার টাকা। আগে এই পুরস্কার যারা পেয়েছেন, তারা হলেন, এস এ শাহরিয়ার রিপন, কামরুজ্জামান, মুনেম ওয়াসিফ, প্রীত রেজা, কেএম আসাদ, জয় কে রায় চৌধুরী, সুমন ইউসুফ, ফরিদা আলম, সালাহউদ্দিন আহমেদ, রিয়াদ আবেদীন ও ইমন মোস্তাক আহমেদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com