সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

জুটিবদ্ধ আলভী-সানজিদা

  • আপডেট সময় শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩, ৮.৩১ পিএম
  • ২০৩ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেলঃ-সজলের গার্লফ্রেন্ডের নাম প্রিয়া। কিন্তু তার সাথে রিলেশনের এত বছর গত হয়ে যাবার পরও সজল এক মিনিটের জন্য শান্তি পায়নি। কারণ, সজলের প্রিয়া অন্য কিছু দেয় না। শুধু প্যারা দেয়। সজলের বন্ধু মন্টু প্রেম করে এক মেয়ের সাথে।

সেই মেয়ে মন্টুকে প্রতিমাসে হাত ঘড়ি দেয়। দামী সানগ্লাস দেয়। আর সজলের প্রিয়া প্রতিমাসে সজলের হাত কামড়ে দেয়। নাকের উপর সানগ্লাস পড়াতো দূরের কথা, সজলের নাকের আশেপাশে প্রিয়ার দেয়া ১০১ টা খামচির দাগ আজও স্পষ্ট বোঝা যায়।

মন্টু সজলকে বলে প্রিয়ার সাথে ব্রেকআপ করতে। কিন্তু সজল পারে না। কারণ, প্রিয়ার বাবা চৌধুরি সাহেবের কারখানায় একসময় সজলের বাবা চাকরী করতো। মারা যাবার সময় সজলকে বলে গেছেন প্রিয়াকেই বিয়ে করতে হবে।

চৌধুরী সাহেব বিজনেসে লস খেয়ে আধ পাগলা হয়ে গেছে। সাথে সাথে প্রিয়াও আধপাগলার খাতায় নাম লিখিয়েছে। সজল উভয় সংকটে পড়েছে। একদিকে বাবাকে দেয়া কথা। অন্যদিকে নিজের জীবন নিয়ে টানাটানি।

টানাপোড়েনের এমনই গল্পে নির্মিত হয়েছে নাটক ‘প্রিয়া শুধু প্যারা দেয়’। পাপ্পু রাজের রচনায় নাটকটি পরিচালনা করেছেন শাহনেওয়াজ সজীব।

এতে সজল চরিত্রে অভিনয় করেছেন যাহের আলভী ও প্রিয়া চরিত্রে অভিনয় করেছেন সানজিদা ইসলাম। এছাড়া আরও অনেকেই অভিনয় করেছেন। শুক্রবারের বিশেষ নাটক হিসেবে এটি প্রচার হবে রাত ৮টায় শুধুমাত্র আরটিভিতে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com