সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

মুক্তি পাচ্ছে ইমন- মমর “কাগজ”

  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩, ১১.৪৯ পিএম
  • ২৪০ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেলঃ-মডেলিং ও চলচ্চিত্র দাপিয়ে বেড়াচ্ছেন তরুণ অভিনেতা মামুনুন ইমন। কিছু দিন আগে মুক্তি পেয়েছিল তার অভিনীত চলচ্চিত্র ‘কাগজ’। ছবিটি নিয়ে বেশ আলোচনাও হয়। ছবিটি নির্মাণ করেছেন নতুন পরিচালক জুলফিকার জাহেদী। তবে ছবিটি যারা দেখতে পারেননি তাদের জন্য সুখবর। আগামীকাল ২৮ সেপ্টেম্বর ছবিটি মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে।

লেখকের জীবনের আড়ালের গল্প নিয়ে ছবিটির কাহিনি। যেখানে দেখা যায় সেই লেখক কীভাবে একটি ফিলোসফি নিয়ে বিখ্যাত হয়ে ওঠেন। সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন মামুনুন হাসান ইমন, আইরিন সুলতানা ও মাইমুমা মম। রোমান্টিক-থ্রিলার ঘরানার এই সিনেমাতে আরও অভিনয় করেছেন শশী আফরোজা, মুন, আশরাফ কবির, ফারহান খান রিও, যুবরাজ প্রমুখ। সিনেমাটিতে তিনটি গান রয়েছে। গানগুলো গেয়েছেন কলকাতার জনপ্রিয় কণ্ঠশিল্পী সোমলতা আচার্য চৌধুরী, বাংলাদেশের কর্নিয়া, মীর মাসুম, ওয়ারফেজ ব্যান্ডের পলাশ নূর।

নির্মাতা বলেন, ‘ছবিটি দীপ্ত প্লের মাধ্যমে বিশ্বব্যাপী সবাই দেখতে পাবে। দর্শক গতানুগতিক ধারা থেকে বেরিয়ে ভিন্ন ঘরানার একটি ছবি পাবেন। মুক্তির সময় ছবিটি সবাই পছন্দ করেছেন। আশা করছি ওটিটিতে যাওয়ার পরেও সবাই খুব পছন্দ করবেন।

এতে লেখকের চরিত্রে অভিনয় করছেন ইমন। ছবিটি নিয়ে তিনি বলেন, ‘এই প্রথম ওটিটি প্ল্যাটফর্মে আমার কোনো কাজ যাচ্ছে। আমি খুবই আশাবাদী। সবাই দীপ্ত প্লেতে কাগজ দেখবে বলেই আমার বিশ্বাস। কারণ ছবিটি গতানুগতির বাইরে একটা ছবি। আশা করছি সবার ভালো লাগবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com