সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঈদুল ফিতরে কাউন্সিলর প্রার্থীর বাসায় সৌজন্য সাক্ষাৎ; সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা ময়মনসিংহের গৌরীপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন দুই হত্যা মামলার পলাতক আসামি রাঙ্গুনিয়ায় গ্রেফতার চন্দনাইশে ছুরিকাঘাতে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরার অর্থায়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কোথাও বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সেতুমন্ত্রী সদরঘাটে ২লঞ্চের সংঘর্ষে তদন্তে ৬ সদস্যের কমিটি ঈদযাত্রা ঘিরে ভাড়া নৈরাজ্য ঠেকাতে অভিযানে জরিমানা জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

গৌরীপুরে মিনিবার ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

  • আপডেট সময় রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩, ৩.৩৬ এএম
  • ১৮১ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিবেদক:-ময়মনসিংহের গৌরীপুরে শুক্রবার ( ২১ আগষ্ট ) টেংগাপাড়া যুব স্পটিং ক্লাব কর্তৃক আয়োজিত মিনিবার ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ( ২১ আগষ্ট ) বিকেল ৪ টায় ট্যাঙ্গাপাড়া খেলার মাঠে অনুষ্ঠিত ফুটবল খেলায় অংশগ্রহণ করে টেংগাপাড়া তরুণ ফুটন্ত গোলাপ বনাম কাছিমপুর স্টুডেন্ট ক্লাব। উভয় দলের হাড্ডা হাড্ডি হাড্ডি খেলায় শেষ পর্যন্ত ড্র হওয়ায় তাদের মাঝে ট্রাইবেগারে চ্যাম্পিয়ন হয়ে টেংগাপাড়া তরুণ ফুটন্ত গোলাপ পুরষ্কার জিতে এবং রানার্স আপ হিসেবে পুরষ্কার গ্রহণ করে কাশিমপুর স্টুডেন্ট ক্লাব। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন পূর্বাঞ্চলের গর্ব বিশিষ্ট চিকিৎসক ও নৌকা প্রতিকে এমপি মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক ডাঃ মতিউর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন সহনাটি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রুহিদাস আচার্য্য, সাধারণ সম্পাদক মোসারফ হোসেন সরকার, ৫ নং সহনাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন কাদের রুবেল, ঈশ্বরগঞ্জ উপজেলার ৩ সরিষা ইউনিয়নের চেয়ারম্যান একরাম হোসেন, সোহাগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাদির আহমেদ ভূঁইয়া, গৌরীপুর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সদস্য সচিব উছমান গণি, সহনাটি ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য তাহের উদ্দিন, ৩ নং ওয়ার্ডের মেম্বার জুয়েল মিয়া প্রমুখ।

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ ও সেরা রেফারী হিসেবে আলমগীর হোসেন কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

উল্লেখ্য, উক্ত খেলায় বৈরী আবহাওয়ার মাঝেও ছিল কয়েক সহস্রাধিক দর্শক শ্রোতার ভিড়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com