সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যুর নাম জানালো আইসিসি

  • আপডেট সময় বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩, ৬.২৩ পিএম
  • ১৯২ বার পড়া হয়েছে

আর মাত্র ১৪ দিন পরই পর্দা উঠবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের। এরই মধ্যে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে তোড়জোড় শুরু করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের যৌথ আয়োজক দুই বারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র।

প্রথমবারের মতো ক্রিকেটের আন্তর্জাতিক কোনো ইভেন্ট আয়োজন করতে যাচ্ছে দেশটি। যুক্তরাষ্ট্রের তিনটি ভেন্যুতে হবে হবে বিশ্বকাপের নির্ধারিত ম্যাচগুলো। ভেন্যু তিনটির নামও জানিয়ে দিয়েছে তারা। ডালাস, ফ্লোরিডা এবং নিউইয়র্কে অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র পর্বের ম্যাচগুলো। বিষয়টি নিশ্চিত করেছে
আইসিসি।

বুধবার (২০ সেপ্টেম্বর) এক বিবৃতিতে আইসিসি জানায়, ডালাস, ফ্লোরিডা এবং নিউইয়র্ককে টি-টোয়েন্টি বিশ্বকাপের তিনটি ভেন্যু শহর হিসেবে নির্বাচন করা হয়েছে। ডালাসের গ্র্যান্ড প্রেইরি, ফ্লোরিডার ব্রোওয়ার্ড কাউন্টি এবং নিউইয়র্কের নাসাউ কাউন্টি প্রথমবারের মতো ইতিহাসের অংশ হতে যাচ্ছে।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপটি হবে গ্রুপ ও নকআউট পর্বে। যেখানে অংশ নিবে ২০টি দল। সর্বমোট ম্যাচ হবে ৫৫টি। ২০২৪ সালের ৪ জুন থেকে ৩০ জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে বিশ্বকাপের সূচি।

বিশ্বকাপ উপলক্ষ্যে আইজেনহাওয়ার পার্কে একটি ৩৪ হাজার আসন বিশিষ্ট স্টেডিয়াম নির্মাণের জন্য চুক্তি করা হয়েছে। একই সঙ্গে নাসাউ কাউন্টি, গ্র্যান্ড প্রেইরি এবং ব্রোওয়ার্ড কাউন্টিতে বিদ্যমান ভেন্যুগুলোর আসন, মিডিয়াবক্স এবং অন্যান্য জায়গা সংস্কার ও আসন বৃদ্ধি করা হবে।

এই ব্যাপারে আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালার্ডিস বলেন ‘আমরা তিনটি মার্কিন ভেন্যু ঘোষণা করতে পেরে আনন্দিত, যেগুলো আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের অংশ হবে। আমরা বেশ কয়েকটি সম্ভাব্য ভেন্যু থেকে এই তিনটি বেছে নিয়েছি। যেখানে দর্শকরাও ম্যাচ উপভোগ করে আনন্দ পাবে।

নাসাউ কাউন্টির নির্বাহী ব্রুস ব্লেকম্যান বলেন, ‘নাসাউ কাউন্টি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় আসরগুলোর মধ্যে একটি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের জন্য আইসিসির সঙ্গে মিলে কাজ করতে আগ্রহী।  এই আসরটি দিয়ে সারা বিশ্বের দর্শকরা আইজেনহাওয়ার পার্ক চিনবে।’

এদিকে ওয়াশিংটনের জর্জ মেসন ইউনিভার্সিটি, মেজর লিগ সকারের দল ওয়াশিংটন ফ্রিডমের নতুন স্টেডিয়াম সহ যুক্তরাষ্ট্রের আশেপাশের অন্যান্য মাঠগুলোকে অনুশীলন ও প্রস্তুতি ম্যাচের ভেন্যু হিসেবে ব্যবহার করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com