বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

পঞ্চগড় সীমান্ত থেকে ১৯ স্বর্ণের বার জব্দ, আটক ১

  • আপডেট সময় রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩, ৮.৫০ পিএম
  • ১৮৩ বার পড়া হয়েছে

পঞ্চগড় সীমান্ত থেকে স্বর্ণ পাচারের অভিযোগে মো. জুয়েল নামে একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তার কাছ থেকে ১৯টি স্বর্ণের বার, একটি মোটরসাইকেল, একটি মোবাইল ও নগদ টাকা জব্দ করা হয়েছে বলে দাবি করেছে বিজিবি।

শনিবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে সীমান্তের মেইন পিলার ৭৫৫ এর ৪ সাব পিলার এলাকার বাংলাদেশের অভ্যন্তরে প্রধানপাড়া এলাকা থেকে ওই যুবককে আটক করা হয়। আটক যুবক মো. জুয়েল সদর উপজেলা হাড়িভাসা ইউনিয়নের মাধুপাড়া গ্রামের আফসার আলীর ছেলে।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আসাদুজ্জামান হাকিম জানান, বিজিবি সদস্যরা ওই সীমান্তের মেইন পিলার ৭৫৫ এর ৪ সাব পিলার এলাকার বাংলাদেশের অভ্যন্তরে প্রধানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। সেখানে ১৯টি সোনার বার, একটি মোটরসাইকেল, একটি মোবাইলফোন ও নগদ প্রায় ২৫ হাজার টাকাসহ জব্দসহ জুয়েলকে আটক করা হয়। সোনার বারের ওজন ১৯ দশমিক ৩০৩ কেজি এবং আনুমানিক মূল্য ১৫ কোটি ১২ লাখ ৬১ হাজার ৯৫৮ টাকা।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিয়া কলেন, আটকদের ও উদ্ধার করা মালামাল থানায় হস্তান্তর করা হয়েছে। মামলা দায়েরের কার্যক্রম চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com