বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত বাংলাদেশি ১ লাখ কর্মী নেওয়ার প্রস্তাবে সম্মত রাশিয়া অনার্সে বাংলা-ইতিহাসের মতো মৌলিক বিষয় বাদের পরিকল্পনা নেই :শিক্ষামন্ত্রী বিভিন্ন গুরুত্বপূর্ণ স্পটে বড় পর্দায় খেলা দেখানোর পরিকল্পনা নেওয়া হয়েছে :যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বাজেট অধিবেশনে অংশগ্রহণ করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান এসএসসি পরীক্ষার ফল ২০ জুলাই: শিক্ষামন্ত্রী ফিলিপাইনে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে সীমান্ত সম্মেলন শুরুর কয়েক ঘণ্টা আগে শূন্যরেখায় আটকে থাকা সব নাগরিককে ফিরিয়ে নিয়েছে ভারত নোটিশের জবাব দিতে আদ-দ্বীন হাসপাতালকে ২ দিনের সময় দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী হাম ও উপসর্গে একদিনে আরও ৮ শিশুর মৃত্যু

প্রাচ্যনাটের “কিনু কাহারের থেটার”

  • আপডেট সময় শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩, ২.৩৪ এএম
  • ২০৭ বার পড়া হয়েছে

 

আল সামাদ রুবেল,বিনোদন প্রতিবেদকঃ-আগামী ১৬ সেপ্টেম্বর ২০২৩ শনিবার সন্ধ্যা ৭.০০টায় ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তন, মহিলা সমিতি, বেইলিরোড, মঞ্চায়িত হবে প্রাচ্যনাট প্রযোজিত নাটক “কিনু কাহারের থেটার”। নাটকটি রচনা করেছেন মনোজ মিত্র এবং নির্দেশনা দিয়েছেন কাজী তৌফিকুল ইসলাম ইমন।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন,সানজিদা প্রীতি, জগন্ময় পাল, সাইফুল জার্নাল, পারভীন পারু, চেতনা রহমান ভাষা, মনিরুল ইসলাম রুবেল, মিতুল রহমান, শাহরিয়ার ফেরদৌস সজীব, রফিকুল ইসলাম, রিফাত আহমেদ নোবেল, শাহীন সাইদুর, তানজিকুন প্রমুখ। সেট ডিজাইন করেছেন রিঙ্কন সিকদার, সংগীত পরিকল্পনায় প্রাচ্যনাট সংগীত দল, আলোক পরিকল্পনায় আবুল হাসনাত ভুঁইয়া রিপন।

নাটকের গল্পে দেখা যাবে, পুতনা রাজ্যের উজির এক নারীর শ্লীলতাহানি ঘটিয়েছে। লাট সাহেব বললেন, “এর যদি বিচার না হয়, তাহলে আমি সিংহাসন ফালাইয়া দিব”। রাজা পড়লেন মহাসংকটে। উজির তার প্রাণের দোসর, তাকে কি করে চোদ্দ ঘা চাবুক মারতে আদেশ দিবেন তিনি? উজিরকে বুদ্ধি দিলেন, একজন লোক ঠিক করতে, যে আদালতে এসে সাক্ষ্য দিবে উজির নয়, অপকর্মটি করেছে আসলে সে, তাই সাজাও তারই প্রাপ্য।

চার থলি টাকার বিনিময়ে ঘন্টাকর্নের বৌ জগদম্বা উজিরের হাতে তুলে দিল তার স্বামীকে। তারপর ঘন্টাকর্ণের বাড়ির দুয়ারে যত চোর, ডাকাত, দাগী আসামীর লাইন, থলি থলি টাকা নিয়ে সবাই দাঁড়িয়ে, অপরাধ করে তারা আর সাজা ভোগ করে ‘সাজা খেকো অফিসার’ ঘন্টাকর্ন। জগদম্বা খুশি তার স্বামী কামাই করতে শিখেছে, রাজা খুশি ক্ষমতা টিকে যাওয়ার আনন্দে। উজির খুশি দেশে আর কোন আইনের সংকট নেই। চারিদিকে শান্তি, শান্তি ,শান্তি। কিন্তু এভাবে যদি দিন যেত তাহলে তো কথাই ছিল না। হঠাৎ একদিন রাজা ফেঁসে গেলেন ছাগল হত্যার দায়ে। লাট সাহেবের বুদ্ধির প্যাঁচে রাজার হল ফাঁসির আদেশ। রাজা বললেন, ভয় কি, আমার তো মাস মাইনের চাকুরে ঘন্টাকর্ন আছেই, ‘নে রে বাপ ঘন্টাকর্ন, উঠে পর ফাঁসি কাষ্ঠে’। তারপর?

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com