মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

মরক্কোতে শক্তিশালী ভূমিকম্প, নিহত ২৯৬

  • আপডেট সময় শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩, ৫.৫৮ পিএম
  • ১৭৫ বার পড়া হয়েছে

আফ্রিকার দেশ মরক্কোতে ৬.৮মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এখন পর্যন্ত ২৯৬ জন নিহত ও ১৫৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল দেশটির চতুর্থ বৃহত্তম শহর মারাকেশ থেকে প্রায় ৭১ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে আটলাস পর্বতমালায়। মাটি থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল ১৮ দশমিক ৫ কিলোমিটার। আর ভূমিকম্পটির স্থায়ীত্ব ছিল প্রায় ২০ সেকেন্ড।

বিবিসি জানায়, ভূমিকম্পটি স্থানীয় সময় রাত ১১টা ১১ মিনিটে আঘাত হানে। সামাজিক যোগযোগমাধ্যম এক্সে (টুইটার) ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে ভেঙে পড়া ভবন, ধ্বংসস্তূপ দেখা গেছে।

ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পুরাতন মারাখেস শহর। সেখানে অসংখ্য বাড়ি-ঘর ধসে পড়েছে। আর পুরাতন এই শহরটিতেই সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে।

আর এত দীর্ঘ সময় ধরে ঝাঁকুনি দেওয়ায় সাধারণ মানুষ প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়েন। তারা দ্রুত বাইরে বের হয়ে আসেন। বড় ভূমিকম্পের পর অসংখ্য ছোট ভূমিকম্প বা আফটারশক হতে থাকে। ফলে রাতের বেলা ভয়ে বেশিরভাগ মানুষ আর নিজেদের বাড়ির ভেতর প্রবেশ করেননি।খবর:অর্থসূচক,

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com